লেখক:****বিডি জীবন****
বিভাগ:অন্যান্য, মোবাইল টিপস, সফটওয়্যার
মন্তব্য:৩টি মন্তব্য
আসসালামু আলাইকুম,এই পোস্টটির বিষয় বস্তু সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই। আর জারা জানেন না তালের জন্য অনেক উপকারে আসবে আশা করি। মোবাইলে সংরক্ষিত বিভিন্ন ফাইল সাধারণভাবে দেখার প্রক্রিয়াটা অনেকটা জটিল। এ ছাড়া বিভিন্ন ফরম্যাটের ফাইল ওপেন করতে গেলে মোবাইলে থাকা আলাদা আলাদা ফিচারের মাধ্যমে ওপেন করতে হয়। কিন্তু একটি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে এ জটিল কাজটি সহজে করা সম্ভব। শুধু ফাইল ব্রাউজ নয়, সফটওয়্যারটিতে জিপ, রার, জার ফাইল খোলা, ফাইল লুকানো কিংবা পাসওয়ার্ড দিয়ে নিরাপদ রাখা_এমন সব ফিচারও রয়েছে। সব সিমবিয়ান মোবাইল সমর্থিত এ ফাইল ম্যানেজারটির নাম ‘এঙ্প্লোরার’।
মানের দিক থেকে বিচার করলে ‘এঙ্প্লোরার’ সফটওয়্যারটি উইন্ডোজ এঙ্পি এঙ্প্লোরারের থেকে বেশি গুণসম্পন্ন। বলতে গেলে মোবাইলের জন্য যেসব সুবিধার দরকার, তার সব কিছুই এতে রয়েছে। এটা দিয়ে সরাসরি কোনো অডিও-ভিডিও ছবির ফাইল প্লে করা যাবে। এ ছাড়া যেকোনো ফাইল কে Hide, Read-only, System -এর ফাইল হিসেবে ব্যবহার করা যাবে। সফটওয়্যারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো_এর মাধ্যমে .Zip, .rar, .jar ফাইলকে সরাসরি খোলা বা কোনো ফাইলকে .zip ফাইল করা যাবে। এ ছাড়া যেকোনো ফোল্ডারের শর্টকার্ট করেও ব্যবহার করা যাবে।
সফটওয়্যারটির বিশেষত্ব হচ্ছে, এটি দিয়ে মোবাইলের সেটআপ ফাইল বা ‘সি’ পার্টিশন, র্যাম, রম ব্রাউজ করা সম্ভব। তা ছাড়া নোটপ্যাড, ডকুমেন্ট, পিডিএফ ফাইল পড়া সম্ভব। তবে এটি পূর্ণাঙ্গ সংস্করণ না হওয়ায় সফটওয়্যারটি খোলা ও বন্ধ করার সময় তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে। পূর্ণাঙ্গ সফটওয়্যারটি মাত্র সাত মার্কিন ডলারে কেনা যাবে। তবে সফটওয়্যারটি এই লিংক থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
পূর্ববর্তী:** Avast Pro 7 সাথে ২০৫০ সাল পর্যন্ত ক্র্যাক **
পরবর্তী:মামা আপনার ব্লুটুথ অন!!! অফ করতে ভুলে গেছেন? সমস্যা নেই আমি আছিনা।








