ফায়ারফক্সের অ্যাড্রেসবার থেকেই ফাইল/তথ্য খুজুন !

মে ৭, ২০১২ (১২:৫১ অপরাহ্ণ)

>>> এই পোস্টটি ৩৮৫ বার দেখা হয়েছে <<<

লেখক:খালেদ মাহমুদ খান

বিভাগ:অন্যান্য, পিসি টিপস & ট্রিক্স

ট্যাগ:addon, addons, mozilla, US, খালেদ মাহমুদ খান

মন্তব্য:৪টি মন্তব্য

ইন্টারনেটে নানা তথ্য/ফাইল খোজার জন্য আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে থাকি। ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ইচ্ছে করলে ব্রাউজারের অ্যাড্রেসবার থেকেই সরাসরি গুগল,ইউটিউব,উইকিপিডিয়া,আমাজন ইত্যাদি সাইটের ফাইল খোজার সুবিধা নিতে পারেন।এরজন্য আপনার লাগবে ’ ইনস্ট্যান্ট ফক্স’ নামের একটি অ্যাডঅন প্রোগ্রাম।অ্যাডঅনটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/instantfox/
ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এখন আপনি ব্রাউজারের অ্যাড্রেসবার থেকেই গুগল,ইউটিউব,উইকিপিডিয়া,আমাজন ইত্যাদি সাইটের ফাইল খুজতে পারবেন।যে সাইটের ফাইল খুজবেন সেই সাইটের প্রথম অক্ষর লিখে যা খুজছেন তার নাম লিখুন(ইউটিউবের প্রথম অক্ষর Y,আমাজনের A,উইকিপিডিয়া W ।যেমন  আপনি বাংলাদেশের বিভিন্ন ব্লগ খুজছেন,তাহলে অ্যাড্রেসবারে  Bangla Blog লিখে ইন্টার চাপুন।তাহলে গুগল সার্চ ইঞ্জিন আপনার কাংখিত তথ্য খুজে এনে দেবে।অথবা মনে করুন ,আপনি ইউটিউবে বাংলা গান খুজছেন,তাহলে অ্যাড্রেসবারে Y Bangla Songs লিখে ইন্টার চাপুন।এভাবে আপনি ইন্টারনেটে ফাইল/তথ্য খোজার সুবিধা সহজ করে নিতে পারবেন।

Advertisement:
পোষ্টটি লিখেছেন: খালেদ মাহমুদ খান

এই ব্লগে 135 টি পোষ্ট লিখেছেন .

আমি অতি সাধারন একজন মানুষ।আমি যা জানি তা-ই শেয়ার করার চেষ্টা করি।মানুষ আমি তাই ভুল হতেও পারে,তবে আমি চেষ্টা করি যথা সম্ভব সংশোধনের।মহান আল্লাহতায়ার কাছে হাজার শুকরিয়া প্রতি মূহুর্তে নি:শ্বাস নিতে পারছি বলে।আল্লাহ্পাক যতদিন চাইবে ততদিন আমি আমার কাজ করে যাবো।

আসুন সবাইকে জানাইঃFacebook2Google+0Twitter0EmailDiggLinkedIn0Pinterest0Reddit0StumbleUpon0

পূর্ববর্তী:এক চেহারাকে অন্য চেহারাতে রুপান্তর করুন, fun.morph এর মাধ্যমে।
পরবর্তী:কম্পিউটারের গুরুত্বপূর্ণ শর্টকাট শিখুন।। (পার্ট-২)

কন্ট্রোল প্যানেল

  1. মূলপাতা
  2. লগ ইন