<?xml version="1.0" encoding="UTF-8"?><!DOCTYPE wml PUBLIC "-//WAPFORUM//DTD WML 1.1//EN" "http://www.wapforum.org/DTD/wml_1.1.xml"><wml><card  id="index"  title="পিসি হেল্পলাইন বিডি (বাংলাদেশ)  &raquo; Blog Archive   &raquo; এবার সহজভাবে নিজেই জেনে নিন জাল/নকল টাকা ধরবার বা সনাক্তকরণের কৌশল!!"  ><p>
			Title：এবার সহজভাবে নিজেই জেনে নিন জাল/নকল টাকা ধরবার বা সনাক্তকরণের কৌশল!!<br/>
			Time：জুলাই ২৩, ২০১২ (৬:২৮ পূর্বাহ্ন)<br/>
			Categories：<a href="index-wap.php?cat=13" title="আই টি সংবাদ বিভাগের সমস্ত প্রকাশনা দেখান" >আই টি সংবাদ</a>,  <a href="index-wap.php?cat=82" title="সোশ্যাল নেটওয়ার্কস বিভাগের সমস্ত প্রকাশনা দেখান" >সোশ্যাল নেটওয়ার্কস</a><br/>
            Tags：<a href="index-wap.php?tag=adf-ly">adf.ly</a>, <a href="index-wap.php?tag=http">http</a>, <a href="index-wap.php?tag=tips-and-tricks">TIPS AND TRICKS</a>, <a href="index-wap.php?tag=%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8">এবার সহজভাবে নিজেই জেনে নিন জাল/নকল টাকা ধরবার বা সনাক্তকরণের কৌশল!!</a><br/>
			Author：AMD. Abdullah<br/>
			<div id="place_1035" class="gnr_slot"></div> 
            <br/>
            বিসমিল্লাহির রাহমাণীর রাহীম
السلام عليكم আসসালামু আলাইকুম।

আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। আজকের দিনের ২য় পোষ্টটি একটু অন্য রকম হিসাবে করছি। পূর্বেই বলে নিচ্ছি কোন প্রযুক্তি বিষয়ক রিভিউ নই। মুলত বলতে পারি সচেনতা বিষয়ক একটি প্রতিবেদন। অনেকেই হয়ত বিরক্ত হতে পারেন এই ভেবে যে, প্রযুক্তি বিষয়ক ব্লগে এই সকল পাগলামী পোষ্ট করে কি লাভ? এখানে শুধু প্রযুক্তি বিষয়ক টপিসই করলেই হয়। আপনাদের এই কথা না হয় মেনে নিলাম! কিন্তু পিসি হেল্প লাইন ব্লগে তো Admin কর্তৃপক্ষ এই বিষয়ে তো কোন সুসপ্ষ্ট নীতিমালা প্রণয়ন করেন নাই। আবার দেখুন ট্যাগ বা বিভাগ সিরিয়ালে বাংলাদেশ কিংবা অন্য বিষয় সম্পর্কিত বিভাগ রয়েছে। কাজেই এখানে সহজেই প্রতীয়মান হয় যে, পিসি হেল্প লাইনে প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার বিষয়ের পাশাপাশি অন্য কোন বিষয়ে পোষ্ট করতে বাঁধা-ধরা নিয়ম নাই। ব্যক্তিগত ভাবে বলছি, যে কোন ব্লগে শুধু একটি বিষয় নিয়ে পোষ্ট করাটা আমার নিকট কেমন যেন এক ঘেয়েমী বলে মনে হই। তেমনি পিসি হেল্পলাইনেও। আপনারা ভিজিটর/ব্লগার ভাই/বন্ধুরা খেয়াল করেছেন যে, আমার/আমাদের বর্তমান লিখিত প্রায় ৫৫টি পোষ্টের মধ্য বিভিন্ন মিশ্রিত বিষয় নিয়ে পোষ্ট করেছিলাম যেমন- বর্তমান সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু প্রতিবেদন, সফটওয়্যার রিভিউ, পাক্ষিক আলোচনা ও কিছু দেশের ভৌগোলিক পরিবেশ/সংস্কৃতিক বিষয় ইত্যাদি।

এখানে আমি/আমরা এই জন্য মিশ্রিত পোষ্ট করেছিলাম পিসি হেল্প লাইনে শুধু প্রযুক্তি প্রেমী ভিজিটর ভিজিট করেন না এখানে নানবিধ ভিজিটর আসেন। যেহেতু স্বল্পতম সময়ের মধ্য পিসি হেল্পলাইন বিডি তার প্রতিষ্ঠিত অবস্থানে অআসতে সক্ষম হয়েছে, নিত্যনতুন পোষ্টের মাধ্যমে আমাদের জ্ঞাণের পিপাসা মেটাচ্ছে, প্রতিনিয়ত ভিজিটরদের অবস্থানও বৃদ্ধি পাচ্ছে। তাই ব্যক্তিগতভাবে মনে করলাম এখানে যদি ভিজিটরেরা শুধুমাত্র প্রযুক্তি বিষয়ের পাশাপাশি অন্য কিছু বিষয় নিয়ে পোষ্ট পড়তে পারে কিংবা জানতে পারে তাহলে এটি হবে ইতিবাচক একটি দিক। ভিজিটরেরাও হয়ত তাদের পরিচিতজনদের নিকট বলতে পারবে- পিসি হেল্প লাইনে শুধু প্রযুক্তি বিষয়ক নই মূলত সব কিছুই পাওয়া অর্থাৎ A to Z। যা অন্য কোন ব্লগ সাইট থেকে সম্পূর্ণ ভিন্নতার পরিচয় বহন করে।এখানে অবশ্য আমি পিসি হেল্প লাইনের নীতিমালানুযায়ী পোষ্ট করার চেষ্টা করব।

আমরা অনেকেই আছি যারা পিসি হেল্পলাইন ব্যতিত অন্য ব্লগ সাইটে নিয়মিত লেখালেখি করেন।এটা অবশ্য দোষের কিছু নয়, ভাল একটি দিক ও একান্ত নিজস্ব ব্যাপার। কিন্তু তবুও সবার কাছে নজর দৃষ্টিতে সব ব্লগ সাইট সমান নয়। এখানে হয়ত পিসি হেল্পলাইন তার নিকট প্রিয় নাও হতে পারে, অপরদিকে অনেকের প্রিয়/আপনজন হয়ে গেছে। ব্যক্তিগত ভাবে আমিই বলছি পিসি হেল্প লাইন ব্যতিত আমি/আমার বন্ধুরা অন্য একটি ব্লগ সাইটে লেখালেখি করতাম। কিন্তু যখন পিসি হেল্প লাইনের সাথে পরিচয় হল- তখন নিবিড়ভাবে এই সাইটের সাথে জড়িয়ে গেলাম।প্রায় ২ মাসের মধ্য ৫৩ টি পোষ্ট করতে সক্ষম হয়েছি। যেখানে অন্য সাইট/আমার ব্লগ সাইটেই এই পর্যন্ত ১৭ টি পোষ্টের বেশী করতে পারি নাই।

তাহলে হয়ত আপনারা সহজেই বুঝতে পেরেছেন পিসি হেল্পলাইন বর্তমানে আমার কাছে অন্যতম জনপ্রিয় সাইট। তাই ভেবে রেখেছি যতদিন যতটুকু এই সাইটে লেখার সময় পাব বিভিন্ন বিষয়/আমেজ নিয়ে পোষ্ট করব (ইনশাআল্লাহ্)। এখন যদি পিসি হেল্প লাইন কর্তৃপক্ষ আমাকে যদি তাদের সাইট হতে নিবন্ধন বাদ দিয়ে দেন তবুও  তুষ্ট থাকব বা কোন তদবির করিব না।

যাইহোক অনেক কথা হল। এখন মূল আলোচনাতে ফিরে আসি-

বর্তমানে অর্থণীতির দিক দিয়ে আমাদের সবার কাছেই টাকা-পয়সা থাকে।দেশের লেনেদেনের মূল হাতিয়ার হল এই অর্থ বা টাকা পয়সা। কেনাকাটা, পড়ালেখা, বিনোদন যাই বলুন না কেন অর্থের লেনদেন অপরিহার্য ও তা ১ম স্তরে। যাইহোক আপনারা হয়ত লক্ষ্য করেছেন, পেপার পত্রিকাতে পড়েছেন বর্তমানে এক শ্রেণীর অসাধূ ব্যবসায়ী/ব্যক্তিরা অর্থ লেনদেনে জাল নোট ব্যবহার করছেন। দেশে একটা সময়ে পার করেছিল যখন গোটা দেশ জালনোটে আবৃত হয়ে গিয়েছিল বলা যাই।

বর্তমানে সরকার প্রশাসনের নজরদারিতে ফলাফল কিছুটা হলেও ইতিবাচক। তবুও জাল নোটের কারবার থেমে নেই। এই জাল নোটগুলো মূলত ঈদ,পূজা ও অন্য ধর্মীয় অনুষ্ঠানের উদযাপনের সময় জালকারবার কারীরা সক্রিয় হয়ে ওঠে। বিশেষত গ্রাম-অঞ্চলে এই প্রতারনার আশ্রয় বেশী। অনেক বিশেষজ্ঞগণ মনে করেন ও অনেক পত্রিকাতে অভিযোগ করেছেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারাই এই জালকারবারী ব্যবসায়ীদের সাথে যোগসাজশ থাকে আবার অনেক ধণী ব্যবসায়ীদের জড়িত থাকার ব্যপারটিও কম সন্দেহমূলক নয়।মূলত দেশী চোরাকারবারীদের সাথে অনেক বিদেশী নাগরিকও এই ঘৃণীত কাজে জড়িত তার প্রমাণ ইতিপূর্বে গোয়েন্দা বিভাগ পেয়েছে। কিছুদিন পূর্বে আমি প্রথম অআলোতে পড়েছিলাম পাকিস্তান ও ভারতের এক নাগরিক জাল মুদ্রা সহ গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার। তার কাছে থেকে শুধু বাংলাদেশী মুদ্রা নয় পাকিস্তানী ও ভারতীয় জাল রুপিও ছিল। যাইহোক এই ধরনের ক্রিমিনাল মূলত আন্তজার্তিক অপরাধী মুদ্রা পাচারকারী হিসাবে চিিহৃত। ইতিপূর্বে এই রকম জালটাকা/অর্থ নিয়ে বেশ কিছু সংবাদপত্রে বিভিন্ন শিরোনাম পাবলিশ করা হয়েছিল যেমন-


১। কালেরকণ্ঠ ১০/০৩/১২ তাং শিরোনাম ছিল-পাচার হচ্ছে ডিজেল, ঢুকছে জাল টাকা!!
পুরো প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন- http://adf.ly/6JY82 [1]
২। সমকালের খবর, শিরোনাম- জাল টাকা তৈরির কারখানার সন্ধান, পাঁচজন আটক
পুরো প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন- http://adf.ly/6JYCv [2]
 ৩। কালেরকণ্ঠ ২২/১০/১১ তাং শিরোনাম ছিল- রাজধানীতে বেড়েছে ছিনতাই চাঁদাবাজি ও জাল টাকা
পুরো প্রতিবদেন পড়তে এখানে ক্লিক করুন- http://adf.ly/6JYGK [3]
 ৪। প্রথম আলো ব্লগ, শিরোনাম- সাবধান!! ATM বুথেও জাল টাকা
পুরো প্রতিবদেন পড়তে এখানে ক্লিক করুন- http://adf.ly/6JYJg [4]
 ৫। প্রথম আলো পত্রিকা ১২/০২/২০১২ তাং, শিরোনাম ছিল-

জাল টাকা নিয়ে ব্যাখ্যা দিলেন ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব, আবুল বারকাত
পুরো প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন- http://adf.ly/6JYMr [5]
উপরের প্রতিবেদন পড়ে না হয়, অনেক কিছুই বুঝতে পারলাম। কিন্তু কিভাবে জালটাকা সনাক্ত করতে পারব?

বাংলাদেশ ব্যাংক ইতিপূর্বে এই বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সর্বসাধারনের অবগতির জন্য একটি চিত্রসহ প্রজ্ঞাপণ জারি হয়েছিল এবং সেখানে উল্লেখ ছিল কিভাবে জাল নোট চিিহৃত করা যাবে।তাছাড়া যারা বিভিন্ন ব্যাংকে যান সেখানে দেখবেন ব্যাংকের দেয়ালে সাটাই করা থাকে একটি বড় ধরনের পোষ্টার। সেখানে বিবরণ দেয়া থাকে কিভাবে ১০০৳, ৫০০৳ ও ১০০০৳ টাকার আসল নোট হিসাবে সনাক্তকরণ করবেন ও আসল নোটের এন্টারফেস কিরুপ ইত্যাদি …… ইত্যাদিসহ নানাবিধ তথ্যাদি। অনেকেই এখন হয়ত আফসোস করতে পারেন কিভাবে আসল/নকল টাকা সনাক্তকরনের প্রামাণ্য চিত্রসহ পোষ্টারটি পাবেন? চিন্তার কোন কারন নাই। বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে প্রবেশ করলে সেখান হতে নানাবিধ তথ্যাদি পাবেন।
 অবশ্য আপনাদের সুবিধার্থে আমি আপানাদেরকে ডাউনলোড লিংক দিচ্ছি এইখানে ক্লিক করলেই হবে-
http://adf.ly/6JY3Z [6]
 যদি কেউ ভিডিও ফাইল দেখতে চান তাহলে তা ইউটিউব সাইটে আপলোড করা আছে এই খানে ক্লিক করলেই হবে- http://adf.ly/6JYXe [7]

এক নজরে জাল টাকা চেনার উপায়

আপনি যখন কারও কাছ থেকে ৫০০ অথবা এক হাজার টাকার নোট নেবেন, তখন নোটগুলোর উল্লেখযোগ্য নিরাপত্তা বৈশিষ্ট্য খেয়াল করবেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এক হাজার টাকার নোটের নিরাপত্তাবৈশিষ্ট্য ১৩টি এবং ৫০০ টাকার ১১টি।
নিরাপত্তার বৈশিষ্ট্যসমূহঃ
১। রং পরিবর্তনশীল হলোগ্রাফিক সুতা
 ২। অসমতল ছাপ
 ৩। রং পরিবর্তনশীল কালি
 ৪। উভয়দিক থেকে দেখা
 ৫। অন্ধদের জন্য বিন্দু
 ৬। জলছাপ
 ৭। এপিঠ-ওপিঠ ছাপা
 ৮। অতি ছোট আকারের লেখা
 ৯। লুকানো ছাপা
 ১০। সীমানাবর্জিত ছাপা
 ১১। পশ্চাত্পট মুদ্রণ
 ১২। নম্বর
 ১৩। ইরিডিসেন্ট ও স্ট্রাইপ
 ১৪। বিশেষ ধরণের কাগজ
(তথ্যসূত্র-বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সংবাদমাধ্যম ও জার্নাললিস্ট)
নিরাপত্তাবৈশিষ্ট্যের প্রথম ১১টি ৫০০ টাকার এবং ওই ১১টিসহ পরেরগুলো এক হাজার টাকার নোটের। টাকার নোটে আপনি এসব নিরাপত্তাবৈশিষ্ট্য খুঁজে দেখবেন। তা ছাড়া জাল নোটগুলোর কাগজও হয় সাধারণ। ফলে নোটগুলো সাধারণত নরম প্রকৃতির হয়ে থাকে বলে জানা যায়। আর বিশেষ করে রং পরিবর্তনশীল হলোগ্রাফিক সুতা ও কালি, জলছাপ এবং অসমতল ছাপ জাল টাকায় থাকে না। ফলে এসব বিষয় খেয়াল রাখলেও আপনি প্রতারণা থেকে বাঁচবেন। কোনো জাল টাকা বাজারে পাওয়া গেলে, তা বাংলাদেশ ব্যাংক বাজেয়াপ্ত করে। ফলে জাল টাকা পেলে আপনি প্রমাণসাপেক্ষে আইনের হাত থেকে রক্ষা পেলেও আর্থিক ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। তাই টাকা লেনদেন করার সময় বিশেষ করে বড় অঙ্কের নোট বা বেশি টাকার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন টাকাগুলো দেখে নিতে।
বি:দ্র:- সম্মানীত ভিজিটর, আজকের প্রকাশিত এই পোস্টটি পূর্বে পিসিহেল্প লাইনে প্রায় ৫ মাস পূর্বে  একবার পাবলিশ করা হয়েছিল। মূলত পিসি হেল্প লাইনে পূর্বে সাময়িক কিছু সমস্যার কারনে আমাদের লেখা সহ অনেক ভালো লেখকের পোস্টগুলো ডিলেট হয়ে যায়। তাই সম্মানীত পাঠকদের স্বার্থে এই পোস্টটি পূনরায় এডিট করা হল। ধৈর্য্য সহকারে এই পোস্টটি পড়ার জন্য সম্মনীত পাঠক ও ব্লগারদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং পোস্টটিতে কোন প্রকার ত্রুটি দৃষ্টিগোচর হলে তাহা ক্ষমা সুন্দরভাবে দেখার আহবাণ করছি। আজ এই পর্যন্তই, আগামী দিনের প্রত্যাশাতে-
 N.B- : DO NOT COPY MY ANY COLLECTION &#38; AND DO NOT SHARE IT OF OTHER PERSONS  ™ AMD
---------------------------------------------------------------------------



[1] http://adf.ly/6JY82
[2] http://adf.ly/6JYCv
[3] http://adf.ly/6JYGK
[4] http://adf.ly/6JYJg
[5] http://adf.ly/6JYMr
[6] http://adf.ly/6JY3Z
[7] http://adf.ly/6JYXe            <br/>	
            <span class="stamp">Previous Post：</span><a href="index-wap.php?p=31411">ফায়ারফক্স ও থান্ডারবার্ডের ১৪তম সংস্করণ উন্মুক্ত!আসুন দ্রুতভাবে ডাউনলোড কিংবা আপগ্রেড করে নিই।</a><br/>            <span class="stamp">Next Post：</span><a href="index-wap.php?p=31389">বন্ধু এবার অনলাইনে বসেই ফ্যাক্স করুন বিশ্বের বিভিন্ন দেশে!!</a><br/>    
                        
			<br/><a href="index-wap.php">返回首页</a>
<br/>切换访问：<a href="index-wap2.php">2.0版</a> | 1.1版
</p></card></wml>
<!-- Performance optimized by W3 Total Cache. Learn more: http://www.w3-edge.com/wordpress-plugins/

Page Caching using apc
Content Delivery Network via pchelplinebdcom-pchelplinebd.netdna-ssl.com

 Served from: www.pchelplinebd.com @ ২০১৩-০৬-১৯ ১৯:০১:৩৯ by W3 Total Cache -->