Author:মোঃ জাকির হোসেন
Categories:কবিতা ও ছড়া
Tags:无
Comment(s):No Comments
ফাগুনের শুকনো দমকা বাতাস
জ্বালিয়ে দিয়েছে আগুন।
একটির পর একটি হৃদয় নীড়ে
আগুন ধরে ঝলসে গেছে।
সময়ের গতির সাথে চলে গেছে সকলে।
আমি একা—————
চার পাশে সুকঠিণ দেয়াল, গুমোট অন্ধকার,
প্রতিটি নিঃশ্বাসে এখন ঝরে পড়ছে
অব্যক্ত যন্ত্রণা।
আমার একটু ভালবাসার প্রয়োজন।
এইতো সেদিনও হাত ধরে বলেছিল,
মরু হৃদয়ে সবুজ উদ্যানে, ফুলের গন্ধে
ভরে তুলবে আমাদের সারা জীবন।
হয়তো সেই সবুজ আর ফুলের
সৌরভে, সেখানে আছে কোন ফলবান হৃদয়।
আমার কোন দুঃখ নেই, আছে দীর্ঘশ্বাস।
মাঝে মাঝে ভুলে যাই অপ্রিয় সত্যকে!
মরু হৃদয়ে সবুজ উদ্যান, ফুল – অলীক।
পৃথিবীর পরিবর্তনে মরুত্ব কি ঘুচবে?
সে কি তার প্রতিজ্ঞায় ফিরে আসবে,
এক ফাগুনে আমায় যা বলেছিল।
———– মোঃ জাকির হোসেন।
Previous Post:এক ফোঁটা বৃষ্টির আশায়
Next Post:দিল্লী কা লাড্ডুর গল্প!!!