Author:মোঃ জাকির হোসেন
Categories:কবিতা ও ছড়া
Tags:কবিতা
Comment(s):2 Comments
না তো এমন কিছু চোখে পড়েনি
যা দেখে মুগ্ধ হয়ে উপভোগ করবো।
কত কিছুই তো রয়েছে পৃথিবীতে -
আকাশ, নদী, সমুদ্র, বিস্তীর্ন সবুজ
বাগানের সমারোহে পুস্পিত ফুল।
কেন জানি এত কিছুর মধ্যে আমাকে
সুন্দর বেছে নিতে বললে-
আমি শুধু তোমাকেই বেছে নেব,
আবীর মাখানো ভালবাসায়।
নীল আকাশে পাখিরা উড়ে যায়
দূর দুরান্তে-
কে জানে কোথায় কোন সুখ খুজে ফিরে।
আমি যে পাখি নই, ডানা নেই-
কিন্তু এই দৃষ্টিতে তোমার দুচোখে চোখ
রেখে উড়ে যায় স্বপ্নিল আকাশে, বহুদূরে
অজানায় রয়েছে যেখানে মিলিত স্বপ্ন।
একাকী ভাবনার সিঁড়ি বেয়ে শুধু তোমার
কাছে যাওয়া-
তোমাকে সারাক্ষন ভেবে আত্ম তৃপ্তিতে
এক সময় পৃথিবীর কোলে ঘুমিয়ে থাকা-
নিঃশ্বাস চলছে, প্রতিটি নিঃশ্বাসে শুধু তুমি,
যেন দেহের হৃদ স্পন্দন তুমি-
যতক্ষণ ঐ মুখ, চোখ, ভাবনা, ভালবাসা আছে,
ঠিক ততক্ষন চলবে এ প্রাণ।।
– মোঃ জাকির হোসেন ।
Previous Post:।। ওরা বহু ।।
Next Post:“এখন যা পারিনা”