শুভ সকাল বন্ধুরা ।
এখন আমি আপনাদের একটা মিনি টিপস শেয়ার করব ।
আমাদের কম্পিউটারে অনেক সময় অনেক ব্যক্তিগত তথ্য থাকতেই পারে, যেগুলো আমরা অন্যদের দেখাতে চাই না।
সে ক্ষেত্রে আপনি চাইলে হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ সব বাক্তিগত তথ্য রেখে ড্রাইভটি লুকিয়ে রাখতে পারেন।
এজন্য যা করবেন , দেখে নিন ……
প্রথমে স্টার্ট মেনু থেকে Run-এ যেতে হবে বা কীবোর্ড থেকে Windows+R প্রেস করতে হবে ।
এর পর সেখানে cmd লিখে এন্টার করুন।কমান্ড প্রম্পট চালু হবে।
কমান্ড প্রম্পট চালু হলে diskpart লিখে এন্টার করুন।
উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে একটি নোটিফিকেশন আসবে। সেটাতে ইয়েস করে দিলেই নতুন একটি কমান্ড প্রম্পট (নতুন উইন্ডো) চালু হবে।
সেখানে DISKPART> এর পরে লিখুন list volume এবং এন্টার করুন।সব কটি ড্রাইভের একটি তালিকা চলে আসবে।
এখন যে ড্রাইভটি আপনি লুকাতে বা হাইড করতে চান, সেটির ভলিউম নম্বর লিখুন।
একটু খেয়েল করলে দেখতে পাবেন, প্রতিটি ড্রাইভের পাশেই এর ভলিউম নম্বর দেয়া আছে।
যেমন—আপনি যদি E:\ ড্রাইভ হাইড করতে চান, তাহলে E:\ ড্রাইভের ভলিউম নম্বর লিখে এন্টার করুন।
E:\ ড্রাইভের ভলিউম নম্বর 4 হলে লিখুন DISKPART>-এর পরে লিখুন select volume 4, তাহলে আপনার E:\ ভলিউমটি নির্বাচন করা হবে।
তারপর হাইড করার জন্য DISKPART>-এর পরে লিখুন remove letter E, তাহলে আপনার নির্বাচিত ড্রাইভটি হাইড হবে।
এবারে মাই কম্পিউটারে গেলে ড্রাইভটি আবার দেখতে পাবেন না ।
যদি ড্রাইভটি আবার দেখতে চান, তাহলে হাইড ড্রাইভটি একই পদ্ধতিতে নির্বাচন করে লিখুন assign letter E এবং Command Prompt বন্ধ করে দিন।
এবারে মাই কম্পিউটারে গেলে ড্রাইভটি আবার দেখতে পাবেন।
সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আমার জন্যও দোয়া করুন ।
আমার টেকনোলজি সম্পর্কিত একটা ফেসবুক পেজ আছে । আশা করি ভালো লাগবে । সময় থাকলে একবার ঘুরে আসুন >>Information TechnologyBD
Advertisement:

পোষ্টটি লিখেছেন: কম্পিউটার ভাইরাস
কম্পিউটার ভাইরাস এই ব্লগে 20 টি পোষ্ট লিখেছেন .
আমি তেমন কোন বিশেষ বেক্তি না । তাই বেশি আত্মজীবনীমূলক তথ্য আমার নেই ।
আমার ছোটবেলা থেকেই কম্পিউটারের উপর এক বিশেষ দুর্বলটা ছিল । কিন্তু তখন আমার কম্পিউটার ছিল না । আমাদের স্কুলএ আমার এক পরিচিত অ্যান্টি কম্পিউটার ল্যাব এ ক্লাস করাতেন । তখন তার সাথে সাথে ক্লাসের বাইরেও মাঝে মাঝে কম্পিউটারের নানা জিনিস শিখতাম । আমার আগ্রহ থাকায় , সেও সময় দিতেন । তখন থেকে আমার ভিত্তি প্রস্তর স্থাপন হয় । এরপর চাচার বাসায় কম্পিউটার কিনল , কিন্তু তারা চালাতে জানত না । শুধু গেমস খেলত । আমার বাসা কাছেই থাকায় বেশিরভাগ সময় ওটা নিয়ে গুতা-গুতি করতাম । তখন ওই কম্পিউটার এ এমনি ভাইরাস ছিল কিনা জানি না । তবে আমিই ছিলাম চাচার কম্পিউটারের সবচেয়ে বড় ভাইরাস । কারন আমি কম্পিউটার টাকে গুতাতে গুতাতে প্রায়ই অসুস্থ করে ফেলতাম । আবার সুস্থ করার চেষ্টা করতাম ও করেও ফেলতাম । তখন আমার নেট ছিল না । তাই এত কিছু শেখার সুজক ছিল কম । যা-ই হোক , এরপর নিজে কম্পিউটার নিলাম , নেট নিলাম । কিন্তু গুতা গুতি কিন্তু থেমে যায় নি । চলছে - চলবে । ধীরে ধীরে হয়েগেছি আমি "গুতাবাবা" :পি । কারন এভাবে আমি অনেক অনেক কিছু শিখেছি । তবে নেট নেয়ার পরে বুঝলাম , গুতা গুতি সমস্যা সমাধানের ভালো পথ হলেও , এর থেকে নানা সমস্যাও হতে পারে ; তার সমাধান নেট । তাই টুকটাক যাকিছু পারি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি । যা পারিনা আপনাদের কাছ থেকে শিখে নি । আমার টেকনোলজি সম্পর্কিত একটা ফেসবুক পেজ আছে । ঘুরে আসতে পারেন । ১০০% ভালো লাগবে । >>>> https://www.facebook.com/information.technologybd
প্রকাশনার সময়ঃসেপ্টেম্বর ৯, ২০১২ :১১:১৬ পূর্বাহ্ন । বিভাগঃঅন্যান্য।আই টি সংবাদ।উইন্ডোজ।ডিস্ক ইউটিলিটি।পিসি টিপস & ট্রিক্স।পিসি হার্ডওয়্যার।পেনড্রাইভ/মেমোরি কার্ড।বাংলা টিউটোরিয়াল।সিকিউরিটি।
প্রিন্ট ভার্সন
| PDF ভার্সন
রিপোর্ট

প্রিয়তে নিব
ফেসবুক থেকে মন্তব্যঃ
খুব প্রয়োজনীয় পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
নিঃসন্দেহে ভাল পোস্ট। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ভাই আপনার পোষ্টটি খুব লেগেছে, কাজ়টি করতে পারছি… BUT ড্রাইভ হাইড করার পর– যখন কম্পিউটার RESTAR দিলাম, OS(OPERATIN SYSTEM) আর ON হয় নাই, DISPLAY BLACK হয়ে একটা চিহ্ন আসছিল—– THEN- আমি আর উপায় না পেয়ে WINDOWS FORMET করছি,(C FORMET). ভাই আমি PROBLEM টা বুঝতে পারি নাই, আপনি যদি বুঝতে পারেন– PLS আমাকে একটু বুঝান।
@ahhiro:
মনে হয় আপনার OS ড্রাইভ হারানোর বেদনা সইতে পারে নাই…
তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ।
অনেক অনেক ধন্যবাদ, দারুন পোষ্ট টি শেয়ার করার জন্য।
sob dewaar por vertual disk service error :
Assinging or removing letters on the curent boot or page file volume is not allowed dekhachcheee
solution plzzz
Thank you…
টিপসের জন্য অনেক ধন্যবাদ…
We would like to get more tips using RUN command.
vai, aponar formula onujaie harddisk drive G: remove korsi, (my computer thake hide hoi. ok ). kinto akhon assign letter korsi tobou G:/5 drive open korte parsi na. are command prompt ki ata korte parsi na. plz bistarito formula dile valo hoto. i fell big problem, plz solution me.
অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে। সুন্দর পোস্ট।
আপনার সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ, ভাল লাগল