সকাল ১০টা বাজতে মিনিট দশেক বাকি। ঢাকার বিসিএস কম্পিউটার সিটির দ্বিতীয় তলায় দোকানগুলো খোলা শুরু হয়েছে। এর মধ্যেই একজন ক্রেতাকে ল্যাপটপ কম্পিউটার কিনতে আসতে দেখা গেল। ল্যাপটপ দেখা শেষে কিনেও ফেললেন। ক্রেতা আকরাম হোসেন পেশায় একজন যন্ত্র প্রকৌশলী। ল্যাপটপ কেনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন থেকে ল্যাপটপ কিনব ভাবছি। এখানে ঈদ উৎসব হচ্ছে শুনে সকাল সকাল চলে এলাম। দেখলাম ছাড়ও দেওয়া হচ্ছে।’
৩০ জুলাই থেকে ‘প্রিয়জনকে উৎসবে কম্পিউটার উপহার দিন’ স্লোগানে কম্পিউটার সিটিতে শুরু হয়েছে ঈদ উৎসব। বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান বললেন, ‘ঈদ উপহারের তালিকায় কম্পিউটারসহ প্রযুক্তিপণ্যের প্রচলন করতেই এ আয়োজন। প্রবেশপথের ডিজিটাল গণনাযন্ত্রের হিসাবে এবারের রমজান মাসের ক্রেতার সংখ্যা গত বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি।’
উৎসবে যেকোনো প্রযুক্তিপণ্য কিনলে একটি কুপন পাওয়া যাবে। এ কুপনগুলো থেকে প্রতি সপ্তাহে একটি ল্যাপটপসহ ডিজিটাল ক্যামেরা, এলইডি মনিটর, লেজার ও ডেস্কজেট প্রিন্টার, স্পিকার, হেডফোন, ওয়েবক্যাম, ৮ এবং ১৬ গিগাবাইট পেনড্রাইভ পুরস্কার দেওয়া হবে।
এইচপি ও এসারের যেকোনো ল্যাপটপ কিনলেই ৫০০ টাকার গিফট ভাউচার পাওয়া যাচ্ছে। এইচপির কুপনে উৎসব শেষে পাঁচজন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পাবেন। আসুসের ল্যাপটপে রয়েছে নিশ্চিত ৫০০ টাকাসহ সর্বোচ্চ ২৫ হাজার টাকা জেতার সুযোগ। সনি ভায়ো ল্যাপটপের সঙ্গে পাওয়া যাবে নানান উপহার।তোশিবা ল্যাপটপের সঙ্গে পাওয়া যাবে আট গিগাবাইট পেনড্রাইভ, কেনাকাটার কুপন ও মগ। স্যামসাং স্মার্ট পিসি কিনে ক্যামেরা, নেটবুক, নোটবুক ইত্যাদি পাওয়ার সুযোগ আছে।
উৎসব চলবে ১৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত ক্রেতাদের জন্য খোলা থাকবে। উৎসবের পৃষ্ঠপোষক আসুস, এলজি, নরটন, লজিটেক স্যামসাং ও তোশিবা।
































অনেক ধন্যবাদ আপনাকে
valo laglo
নাইস। খুব ভাল পোস্ট।
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।