IT news & some...
আপনার ইয়াহুর পাসওয়ার্ড গত মাসে পরিবর্তন না’করে থাকলে এখনি পরিবর্তন করুন। বিস্তারিত বর্ননায় পরে আসছি। আপাতত কিছু সাধারণ বিষয় নিয়ে লিখি।
অনেক ব্লগ বা ওয়েবসাইট থেকে আমরা কম্পিউটারের বিভিন্ন টিপস সম্পর্কে জেনে থাকি। তো এমনি একটা বিষয় হল- কম্পিউটারের অপ্রয়জনীয় ফাইল মুছে ফেলা।
মাফ করবেন কিন্তু অনেকেই এই বিষয় সম্পর্কে অবগত এবং এখানেও হয়তো পূর্বে- বিষয়টির উপরে লেখা হয়েছে।
আমি শুধু আজকে একটি টুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।
এটি আমাদের দেশেরই এক ভাই তৈরি করেছেন। তার নামটা ঠিক মনে পড়ছে’না তবে একটি ব্লগে, টুলটির খোঁজ পেয়েছিলাম কয়েক মাস পূর্বে।
নাম ঝাড়ুদার। জানিনা আপনারা জানেন কি’না, এটি আপনার পিসির যাবতীয় অপ্রয়জনীয় ফাইল (যেমন prefetch, temp, cache, history etc) স্থায়ীভাবে মুছে ফেলে।
এটি আপনার পিসির USB রাইট প্রোক্টশন চালু থাকলে সেটিও বন্ধ করে দিতে সক্ষম।
আকারও খুব বেশী নয়। জিপ ফাইলে সর্বোচ্চ 880 কিলোবাইট। অবশ্য 1.4 ভার্সনটি প্রায় 1.7MB. এটির লিংক অবশ্য পরে পেয়েছি। তবে নামিয়ে দেখা হয়নি।
Procedure:
১. সাধারণ প্রক্রিয়ায় ডাউনলোড সম্পন্ন করুন। [v1.0-Link] [v1.4-Link]
২. প্রথম লিংক থেকে ডাউনলোডের সময় অটো ইমেজ লোডিং অফ থাকলে অন করে নিন। ক্যাপচা টাইপ করা প্রয়জন হতে পারে।
দ্বিতীয় লিংকটি মিডিয়াফায়ারে। সুতরাং… ঝামেলা নেই।
৩. ডাউনলোড হওয়া জিপ ফাইলটি (প্রথম লিংকের জন্য) আনজিপ করে “Zaruder.exe” Extension এর সেটাপ ফাইলটিকে সাধারণ উপায়েই Install করে নিন।()
৪. এরপর কম্পিউটারে প্রোগ্রামটি চালু করলেই মূল ইন্টারফেস পেয়ে যাওয়ার কথা।
এবার অন্য প্রসঙ্গে আসি। বিনামূল্যে সেবাদানকারী প্রতিষ্ঠান Yahoo-তে থাকা আপনাদের যাদের একাউন্ট রয়েছে তাদের জন্য একটা খারাপ খবর আছে।
বিশেষ কারণে খবরটির বিস্তারিত সরাসরি প্রকাশ না’করে সংশ্লিষ্ট তথ্যসূত্রের ওয়েবলিংক দিয়ে দিলাম। আপনারা সংশ্লিষ্ট সাইট থেকে সরাসরি সংবাদটি জেনে আসতে পারেন।
“চুরি গেছে ইয়াহুর সাড়ে চার লাখ পাসওয়ার্ড; গোপন তথ্য ফাঁসের আশংকা”
শিরোনামে ক্লিক করলেই সরাসরি http://bangla.irib.ir –র সংবাদটি পেয়ে যাবেন।
এবার একটি প্রয়জনীয় টিপস শেয়ার করি।
“মোবাইলের ম্যামরি কার্ড (Micro SD Memory Card/T-Flash) পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন?” বা “ম্যামরি কার্ডের হারানো পাসওয়ার্ড পূনরুদ্ধার করুন (Recover)” এমন পোষ্টের খোঁজ আমরা তখনি করি যখন, নিরাপত্তার কারণে আমাদের ম্যামরি কার্ডে দেওয়া পাসওয়ার্ডটি হারিয়ে যায়।
এমন পরিস্তিতিতে রীতিমত অসহায় হয়ে কার্ডটি ফ্লাশ দিতে হয়। এতে করে ম্যামরি কার্ডে সংরক্ষিত আমাদের অনেক গুরুত্বপূর্ন তথ্যও চিরতরে মুছে যায়। সেগুলো অনেক সময় শক্তিশালী রিকভারী টুল দিয়েও আর উদ্ধার করা যায়না।
বিষয়টির একটি সহজ সমাধান আছে।
১. যেকোন সাইট থেকে “File Explorer” অ্যাপটি মোবাইলে ইনষ্টল (Install) করুন। *পিসি থেকেও লোড দিতে পারেন। তবে অবশ্যই ফোন ম্যামরিতে লোড দেবেন।
2. আপনার পাসওয়ার্ড হারানো ম্যামরি কার্ডটি উক্ত মোবাইলে সংযুক্ত করে কিছু সময় রেখে- পরে বিচ্ছিন্ন করে দিন। *যদি মোবাইল হ্যান্ডসেট থেকে ম্যামোরি কার্ডে পাসওয়ার্ড দিয়ে থাকেন (যেমন নোকিয়া) তবে ঐ সেট ব্যাতীত অন্য কোন হ্যান্ডসেট ব্যাবহার করতে হবে।
৩. এবার “File Explorer” অ্যাপটি চালু করে আপনার ফোন ম্যামোরি (ড্রাইভ C, C:/) ব্রাউজ করে MMCSTORE নামক ফাইলটি খুঁজে বের করুন।
৪. পেয়ে গেলে- সেটিকে রিনেম করে txt ফরম্যাটে নিয়ে যান। (Such as; MMCSTORE.txt)
৫. Then Open this file by using your phone and read. What’re you seeing… �
তবে ফাইলটি কম্পিউটারে নিয়েও খুলতে পারেন। ভিতরে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।
আরো বেশকিছু উপায় এবং কিছু টুল ব্যাবহার করে কাজটি করা যায়। থাক সে কথা। দয়াকরে অন্যকারো ম্যামোরি কার্ড এই উপায়ে খোলার চেষ্টা করবেন’না। কৌশলটি শুধু প্রকৃত ব্যাবহারকারীদের জন্য যারা পাসওয়ার্ড হারিয়ে বিপাকে পরেছেন।
তো আজকে আর বেশীকিছু লিখছি’না। অনেক লিখে ফেলেছি। আগামীতে আর লিখবো কি’না তা’ও বুঝতে পারছি’না।
যাবার পূর্বে প্রযুক্তি বিষয়ক আরো দুটি মজার সংবাদের লিংক দিয়ে যাচ্ছি।
► “আসছে ‘জ্বালানি ডিম’; প্রয়োজনে বন্ধ করে দেবে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি”
► “পতঙ্গ আকৃতির ড্রোন তৈরিতে আমেরিকা ব্যয় করছে বিপুল অর্থ”
লেখাটি ভালো লেগে থাকলে জানাবেন। আর, আমার জন্য দোয়া করবেন যেন শত সমস্যার মাঝেও সুস্থথেকে মানুষের উপকারে আসতে পারি।
ভালো থাকবেন আর ইতিবাচক চিন্তা করবেন। ধন্যবাদ এত সময় দিয়ে আমার লেখাটি পড়ার জন্য।
- Turjo™_August04,2012_∑α
Advertisement:































[...] [...]
যারা File explorer ডাউনলোডের লিংক খুঁজছেন তাদের জন্য লিংক দিলাম।
তবে এটি কিন্তু ভেরিফাইড লিংক নয়…
Direct Download:
Link 1 - S60v3 100KB (above)
Link 2 – S60v5 500KB (above) x
Thank you… Stay with us.
” file explor ” soft tar download link dewa jabe ?
অবশ্যই দেয়া যাবে তবে, লিংক কিন্তু ভেরিফাইড নয়।
Direct Download:
Link 1 - S60v3 100KB (above)
Link 2 - S60v5 500KB (above) x
Thank you.
ফেসবুক থেকে Kazi Ainul · Medsit development ltd এ JME বলেছেন…
tnx………..
Here is your response:
Welcome.
Sohel Babu · Dhaka Commerce College বলেছেন…
amer gmail powered bolagase kekorbo bey help me plz
Here is your response:
Sohel Babu, আপনি নিচের লিংকে গিয়ে পরবর্তী ধাপ সমূহ অনুসরণ করুন।
https://accounts.google.com/RecoverAccount?service=mail&continue=http%3A%2F%2Fmail.google.com%2Fmail%2F
আশাকরি সমাধান পাবেন।
ধন্যবাদ আপনাকে, সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।
সাথে থাকবার জন্য আপনাকেও ধন্যবাদ।
[...] [...]
thanks a lot
you too.
সুন্দর পোষ্ট এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
লেখাটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ, সুমন ভাই।
Write protection successfull uthlo but write protection to gelona..
আপনার অপারেটিং system info বলুন…
thank’s
Welcome
thanks
welcome.
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।
মন্তব্যের জন্য ধন্যবাদ নাসির ভাই…