
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আশা করি সব্বাই রোযা আছেন। ইউরোপ সফরটা এখন পরযন্ত আমি মনে করি বাংলাদেশের বিদেশ সফর গুলোর মধ্যয়ে অন্যতম একটি সফর। আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ যা খেলল জবাব নেই। আজ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের ম্যাচ।
হল্যান্ড সফরে দুটি নয়, তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ও আগামীকাল পূর্বনির্ধারিত স্কটল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল দুটি ম্যাচ খেলবে। বাংলাদেশ এরপর হল্যান্ডের সঙ্গে খেলবে বাড়তি একটি ম্যাচ। হল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর কাল নিশ্চিত হয়েছে ম্যাচটি। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির খান জানিয়েছেন, ‘হল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড কক্স আমাদের অনুরোধে আজ (গতকাল) আরেকটি ম্যাচ হওয়া সম্ভব বলে জানিয়েছেন।’ হল্যান্ডের সম্মতিক্রমে ম্যাচটির দিনক্ষণও চুড়ান্ত হয়ে গেছে। ম্যাচটি হবে আগামী ২৬ জুলাই, শুরু হবে তা হল্যান্ডের স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।
হঠাৎ করে দুই ম্যাচের জায়গায় তিন ম্যাচ খেলতে চাওয়ার কারণ র্যাঙ্কিংয়ে টিকে থাকা। আয়ারল্যান্ড সফরের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ছিল না। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে সেই বাংলাদেশই এখন চারে! কিন্তু র্রঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী ২০১০ সালের ১ আগস্ট থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত কমপক্ষে আটটি টি-টোয়েন্টি ম্যাচ না খেললে র্যাঙ্কিং থেকে আবারও হারিয়ে যাবে বাংলাদেশের নাম। হল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে আগামী তিনটি ম্যাচ নিয়ে এই সময়ের মধ্যে বাংলাদেশের ম্যাচ হবে এখন আটটি। যা র্যাঙ্কিংয়ে টিকে থাকার চাহিদা পূরণ করবে। বিসিবি সে কারণেই হল্যান্ডে আরেকটি ম্যাচ খেলার চেষ্টা চালিয়েছে এবং হল্যান্ডের সহযোগিতায় বাংলাদেশের উদ্যোগ সফলও হলো
ম্যাচটি সরাসরি অনলাইনে দেখতে ক্লিক করুন।
পোস্টটি আপডেড করা হয়েছে
ভালো থাকবেন
Advertisement:






























nice post
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।
পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে এসব ক্ষেত্রে সরাসরি লিংক দিলে পাঠক উপকৃত হবে।
Direct link: http://skycrickethighlights.com/