সবাইকে আমার ধুম-ধারাক্কা শুভেচ্ছা জানাই
আজ এই পোস্টটির মাধ্যমে পিসি হেল্পলাইন বিডিতে আমার হাফ-সেঞ্চুরি হচ্ছে। আমার কাছে এটা খুবই আনন্দের ব্যাপার।
এই উপলক্ষে আপনাদের কিছু মিষ্টি খাওয়াচ্ছি। এই নিন,খেয়ে নিন
আপনাদের মিষ্টি খাওয়া হয়েছে? হয়ে থাকলে আমার পোস্টটি শুরু করছি। আজকে আমি ওয়ার্ডপ্রেস এর থিম নিয়ে কিছু আলোচনা করব।
আপনারা জানেন যে, CMS এর মধ্যে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় হল WORDPRESS।
তাই, আজকাল অনেকেই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তাদের সাইট তৈরি করছেন। কিন্তু, একটি সাইটে ভিজিটরদের মুগ্ধ করার জন্য যেটি দরকার তা হল ‘থিম’। একট
একটি সাইটের যদি থিম ভাল হয় তাহলে, ভিজিটররা সেই সাইটটিকে পছন্দ করে ও বার বার আসে।
তাই, ভিজিটর আনার জন্য আমরা সুন্দর সুন্দর থিম ব্যাবহার করি। কিন্তু, এখানেই সমস্যা!
কারণটা হল, ওয়ার্ডপ্রেস এর অনেক প্রিমিয়াম থিম আছে যেগুলোর ডিজাইন খুবই সুন্দর। আমরা সেই থিমগুলোকেই পছন্দ করি ও আমাদের সাইটে ব্যাবহার করতে চাই। এটা একটা সাধারণ ব্যাপার যে,কেউ তার সাইটে অবশ্যই সুন্দর থিম দেওয়ারই চেষ্টা করবে।
কিন্তু, অসাধারণ ব্যাপার হল থিমগুলো প্রিমিয়াম হলেও আমরা সেগুল টাকা দিয়ে কিনতে চাই না। চাই, ফুল ফ্রী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আর তাই, আমরা গুগল মামাকে অনবরত ব্যাবহার করি থিমগুলোর ফ্রী ডাউনলোড লিংক পাওয়ার জন্য।
আপনি হয়তো অনেক খোঁজাখুঁজি করে থিমগুলোর ডাউনলোড লিংক পেয়ে গেলেন। কিন্তু, একবারও কি ভেবে দেখেছেন তারা থিমগুলো কি নিজে টাকা দিয়ে কিনে আপনাকে ফ্রী দিয়ে দিচ্ছে? তারা, আপনার কোন পরিচিত কেউ হন না তাহলে, তারা আপনাকে কেন দেবে?
কারণটা হল, প্রিমিয়াম থিমগুলো যেগুলোর ফ্রী ডাউনলোড লিংক পাওয়া যায় সেগুলোতে প্রায়ই নানারকম ক্ষতিকারক কোড ও তাদের ওয়েবসাইটের ব্যাকলিংক থাকে। এই কোডগুলো ব্যাবহারের ফলে, আপনার ওয়েবসাইট সহজেই যেকোনো হ্যাকার হ্যাক করে নিতে পারে। আর, অনেক কষ্ট করে বানানো একটি ওয়েবসাইট যদি হ্যাক হয়ে যায় তাহলে, যার ওয়েবসাইট হ্যাক হয়েছে সেই বুঝবে কীরকম খারাপ লাগে।
তাই, যদি হ্যাকারের হ্যাকিং এর ভয়ে থাকতে না চান তাহলে, ফ্রী থিম ব্যাবহার করুন। আর যদি আপনি একজন প্রফেশনাল হন, তাহলে, প্রফেশনালের মত কাজ করুন। টাকা দিয়ে থিম কিনে ব্যাবহার করুন। আর নাহলে, ফ্রী থিম ব্যাবহার করুন। কারণ, ওয়রদপ্রেসে অনেক সুন্দর সুন্দর ফ্রী থিম পাওয়া যায়
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন। সামনে, আরও পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি, দ্রুতই আমার সেঞ্চুরি হবে
চাইলে আমার ওয়েবসাইট থেকে একবার ঘুরে আসতে পারেন
সবাইকে ধন্যবাদ।
Advertisement:


































অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।
বস ভাল লেগেছে আমি কি থিমগুলোও ব্লগে ব্যবহার করতে পারব ?
http://populationbd.blogspot.com/
Thanks for your nice post
আমার এই theme টা প্লিজ একটু check করে দিতে পারবেন……
আমি এর footer টা কি edit করতে পারবো??????
Theme name : Gogreen
Site name: themepix.com
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।