
সবাইকে সালাম, আশা করি সবাই ভাল আছেন। বর্তমানে বর্ষা মৌসূম চলছে। এইজন্য সবাইকে বকুল ও কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের পোস্ট। অবশ্য আজকের পোস্টটি পিসি হেল্প লাইনের এটি আমাদের ৫০ তম পোস্ট। সেই জন্য পিসি হেল্প লাইনে সম্মানীত ব্লগার ও ভিজিটর ভাই সবাইকে স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি।

মনে করেছিলাম ৫০ তম পোস্ট উপলক্ষে বিশাল কলেবর আয়োজন করব। এক সাথে অনেকগুলো পোস্ট উপহার দিব আপনাদেরকে। কিন্তু আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। সেটি আর হলনা। কেননা, বেশকিছু দিন বন্ধ থাকার পর ক্যাম্পাস খুলেছে। সামনে মাহে রমজান শুরু হবে। তাই এই সময়ে লেখাপড়া ও পরীক্ষা নিয়েই ব্যস্ত থাকতে হবে আমাদেরকে। মূলত বেশ কয়েকদিন ছুটি থাকাতে পিসি হেল্প লাইন সাইটে বেশ কিছু পোস্ট করতে পেরেছি। বর্তমানে কতটা সময় দিতে পারব তার গ্যারান্টি অবশ্য দিতে পারবনা। তবে যতটুকু সময় পাব আমি হোক কিংবা আমাদের বন্ধুমহল CFBT TEAM হোক পোস্ট করব ও কিংবা পিসিহেল্প লাইনে থাকব(ইনশাআল্লাহ)
যাইহোক বেশ কিছু কখা বলা হল। এবার মূল আলোচনা শুরু করছি।
আমরা অনেকেই বিভিন্ন ব্লগ প্লার্টফর্মে লেখালেখি করে থাকি যেমন জনপ্রিয় প্রযুক্তি ব্লগ প্লার্টফর্ম পিসি হেল্প লাইনে আমি সহ অনেকেই লিখছি। তাছাড়া অনেকে তাদের ব্যক্তিগত ব্লগ সাইটে তাদের মনের কথাগুলো লিখে অন্যর সাথে শেয়ারিং করে থাকেন। আসলে ব্লগ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবনা। কেননা, এই বিষয় নিয়ে আলোচনা করলে হযত আজকের পোস্টটিই শেষ করতে পারবনা। তাছাড়া ব্লগ বিষয়ে আসলে সবাই কম-বেশী বুঝমান তাছাড়া পিসি হেল্প লাইনে অনেকেই বিভিন্ন সম্মানীত লেখকের পোস্ট পড়েছেন।
তবে সংক্ষেপে বলা যায় যে, ব্লগ হল একটি ডিজিটাল ডায়েরী যেখানে আপনি আপনার যে কোন বিষয় লিখে নেটে অন্যকে জানান দিতে পারবেন। তাছাড়া এখানে লেখাটি সম্পর্কে সমালোচনা,পরামর্শ সবই জানতে পারবেন। বর্তমানে ব্লগ ফ্রি ভার্সন হওয়াতে সবাই নিজের জন্য একটি ব্লগ সাইট তৈরি করে থাকেন।

ব্লগ সাইট তৈরিতে সবাই সবেচেয়ে দুটি সাইটের মাধ্যমে আমরা ব্লগ প্লার্টফর্ম করে থাকি তথা-
1. Bloger.com 2. Word press platform
এদের মধ্য অবশ্য বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে তথা-
১। Bloger.com এর সাহায্য কোন সাইট তৈরি করলে এখানে ফ্রিভাবে ১ গিগাবাইট জায়গা পাওয়া যায়। অপরদিকে Word press এ- ২ গিগাবাইট জায়গা পাওয়া যায়। এর পরে যদি জায়গা বৃদ্ধি করার প্রয়োজন হয় তাহলে উভয়সাইট হতে হোস্ট বা ডোমেইন ক্রয় বা হায়ার করা যাবে।
২। যারা গুগল এডসেন্স তৈরি করবেন সেখানে কিন্তু Bloger.com সাইট উপযুক্ত। কিন্তু Word press সাইট গুগল কর্তৃপক্ষ সাপোর্ট করেনা।
৩। Bloger.com এ- ফ্রিভাবে অসংখ্যক গ্যাজেট, ট্যাগ বা প্লাগইনস সংযুক্ত করা যায় কিন্তু Word press এ- এইগুলো সংযুক্ত করা গেলেও ততটা নই। তবে অর্থ দিয়ে ক্রয় করলে সবই সম্ভব।
৪। যারা অর্থ দিয়ে এই সকল সাইটের জায়গা বৃদ্ধি করেন তাদের নিকট কিন্তু Word press সর্বাপেক্ষা উপযুক্ত। প্রায় প্রতিটি ব্লগ সাইট কিন্তু Word press এর সাপোর্টে চলে। যেমন – আমাদের প্রিয় প্রযুক্তি সাইট পিসি হেল্প লাইন সাইট কিন্তু Word press সাইটে তৈরি করা।
৫। অনেকে আবার নিজের ওয়েব সাইট জুমলাতে তৈরি করে থাকেন। কিন্তু বর্তমানে Word press ই বেশী ব্যবহৃত হচ্ছে। কারন জুমলার তুলনাতে Word press ব্যবহার সহজ, অসাধারন ইন্টারফেস, সহজেই ট্যাগ সংযুক্ত করা যায় এবং নিরাপত্তার দিক হতেও শক্তিশালী।
যাইহোক যারা নিজস্ব ফ্রিভাবে ব্লগ সাইট তৈরি করে থাকেন। তারা এই দুটি সাইটকেই বেছে নেন।
আজ আমি আপনাদেরকে ফ্রিভাবে একটি ব্লগ সাইট তৈরি করার জন্য একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। এটা কিন্তু Bloger.com কিংবা Word press সাইট নই। সম্পূর্ণ নতুন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব-
এর নাম হল- Blog.com সাইট।

বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলাম নিজের একটি ব্লগসাইট তৈরি করতে যাতে করে পিসি হেল্প লাইনের মত সুন্দর সুন্দর টিউনগুলো সেভ করে রাখা যায় । Blogspot- এ গেলাম পছন্দ হল না । তাই অন্য Blog সাইট খোজ করতে লাগলাম । তাছাড়া সবাই তো Bloger.com কিংবা Word press সাইট ব্যবিহার করে। তাই ভাবলাম একটু অন্য হতে আলাদা হতে হবে। পেয়ে গেলাম ঠিক পিসি হেল্প লাইনের মত একটি ব্লগসাইট । সকল সুবিধাই পিসি হেল্প লাইনের মত আছে। আপনি যদি পিসি হেল্প লাইনে টিউন করে থাকেন তাহলে ওই Blog-এ ঢুকলে দেখতে পারবেন হুবহু পিসি হেল্প লাইনের সকল সুবিধাগুলো রয়েছে । যেহেতু আমি পিসি হেল্প লাইন সাইটে ব্লগার হিসাবে লেখালেখি করছি তাই ওই Blog সাইট টি ব্যবহার করতে তেমন কোন কষ্টই হয় নি । এবার আপনি নিজেই একটু ট্রাই করে দেখুন, আশা করি ভাল লাগবে।
তাহলে চলুন জেনে নিই Blog.com সাইট কি সুবিধা থাকছে-
১। এই সাইটের কাজের প্রসেস হুবহু অনেকটা Blogger.com/Word press সাইটের মতই।
২। Blogger.com সাইটে ১ গিগা জায়গা পাওয়া যায়। কিন্তু এই সাইটে নিবন্ধন করলে ব্লগ তৈরির জন্য ২০০০এমবি তথা ২ গিগাবাইট জায়গা পাবেন।
৩। ব্যবহার বিধি অনেক সহজ। সার্ভার অনেক ফাষ্টেড। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা আছে।
৪। যদি এই সাইট হতে তাদের নিকট হতে প্রিমিয়াম ভার্সন ক্রয় করেন তাহলে আনলিমিটেড জায়গা পবেন এবং সেই সাথে অনেক সুবিধা। প্রিমিয়াম হিসাবে বছরে সর্বনিম্ন ফী ২৫ ডলার মত।
৫। তাদের কোন বিজ্ঞাপন কিংবা অ্যাড নাই।
৬। তবে আপনাদেরকে বাংলা ফন্ট দেয়া হবে না । বাংলা ফন্ট নিজেদেরকেই সেভ করতে হবে । যেমন অভ্রু দিয়ে কাজ করতে হবে।
কিভাবে শুরু করবেন?
এই সাইটে ফ্রিভাবে ব্লগ তৈরি জন্য এখানে ক্লিক করুন- MAKE BLOG SITE
নিম্নরুপ এন্টারফেস আসবে। এখান হতে Sign Up it Free তে ক্লিক করুন।

একটি নিবন্ধন ফরম আসবে। সেটি যথাযথ পূরন করলে আপনার মেইলে একটি বার্তা প্রেরন করে হবে। সেটি পরীক্ষা করুন। মেইলে যে লিংক পবেন সেটি আপনার ব্লগ লিংক বা ব্লগের ঠিকানা।

(অবশ্য এই সাইটে নতুনভাবে ব্লগ তৈরি করলে আপনার ব্লগ লিংক ৪৮ ঘন্টা পর কিংবা তার পূর্বে সক্রিয় করে দেয়া হয়। এর মানে হল এই লিংক আপনার গুগলে সার্চ দিলেও পাওয়া যাবে)
মনে করলাম আপনার বিবন্ধন প্রক্রিয়া শেষ! এবার পাসওয়ার্ড ও ইউজার নাম দিয়ে লগইন করুন।

এবার পিসিহেল্প লাইনের সাথে একটু মিলিয়ে দেখুন । আশা করি খুব সহজেই মিলটা ধরতে পারবেন । এখান থেকে নিজেই সব কিছু করতে পারবেন তাই বিস্তারিত আলোচনা করলাম না। আপনারা এই সাইট থেকে সাইন আপ করতে পারবেন http://blog.com/ । আবারো বলছি এখানে আপনাকে ব্যবহারের জন্য দেয়া হবে ২০০০ মেগাবাইট বা ২ গিগাবাইট । যা আপনার জন্য যথেষ্ট । তো চটজলদি তৈরি করে ফেলুন আপনার একটি ব্লগ সাইট ।
আপনি ইচ্ছা করলে আমার বানানো একটি ব্লগ সাইট দেখতে পারেন ।
তবে এটা ছিল ঘাটাঘাটি ও পরীক্ষা করার জন্য -http://mycyberbookcnet.blog.com

আজ এই পর্যন্ত লিখে শেষ করছি। পোস্টে বানানজনিত কোন প্রকার ত্রুটি দৃষ্টিগোচর হলে তাহা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহবান রাখছি। সবাই সুস্থ থাকুন। আগামী দিনের প্রত্যাশাতে। আল্লাহ হাফেজ-
![]()






























অসাধারণ পোষ্ট ……… ।। অনেক ধন্যবাদ
Thanks
ব্লগ সাইটি চমৎকার। শেয়ার করার জন্য ধন্যবাদ ।
sign up তো করলাম। কিন্তু এরপর কিভাবে লিখব……।??
Thanks for your nice post
thanks for share it…
how to i work this site. please you call me
মরিয়ম আপু, আমি একটা জিনিস জানতে চাই প্লিজ হেল্প করুন। আমি blog.com- এ একটা ব্লগ তৈরি করেছি। কিন্তু, এখানে কি পিসিহেল্পলাইনবিডি ওয়েবসাইট এর মত যেকোনো কেউ তাদের অ্যাকাউন্ট খুলে পোস্ট লিখতে পারবে?
মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
I have delete my activation link from my email before active. what can I DO NOW???????
দূ:খিত! activation link ডিলেট হয়ে গেলে এই মুহুর্তে করার কিছু নাই। এখানে একটি কাজ করতে পারেন তাহলো- উক্ত সাইট কর্তৃপক্ষের নিকট একটি রিকোয়েস্ট/আপিল মেইল প্রেরন করুন। অথবা, ৭ দিন পর যে ইমেইল দ্বারা নিবন্ধনের চেস্টা করেছিলেন তা পূনরায় ব্যবহার করা। এখানে যেহেতু আপনি activation link টি সক্রিয় করতে পারেন নি, তাই কর্তৃপক্ষ ধরে নিবে আপনি নিবন্ধন করেন নি এবং তাদের সার্ভারে আপনার মেইলের লিস্ট থাকবেনা। অআশা করি ৯০% কাজ হবে বলে মনে করি। মন্তব্যর জন্য ধন্যবাদ
নাইস। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ
bt bangla font add korbo kivhabe??
এর কন্ট্রোল প্যানেল বা ট্যাগ সমূহে বাংলা অপশন যোগ করতে পারবেন না। এখানে বাংলা যোগ করতে না পারলেও সমস্যা নাই। কেননা, আপনার মূল পোস্ট সমূহতো বাংলাতে লিখতে পারবেন অভ্রু দ্বারা। এতে সবাই পোস্ট পড়তে ও বুঝতে পারবেন। যেমন অআমার পরীক্ষা মূলক সাইটটি ভিজিট করে দেখতে পারেন। অআশা করি বিষয়টি বুঝতে পারবেন। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
http://mycyberbookcnet.blog.com
nice post thanks for share it
Most Welcome!
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।
ovinondon 5o tomo post er jonno.
আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি।-ধন্যবাদ
অসাধারণ একটা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ । সেই সাথে ৫০ তম পোস্ট এর জন্য অভিনন্ধন।
অনুপ্রেরনামূলক মন্তব্যর জন্য ধন্যবাদ। সেই সাথে পিসি হেল্প লাইনে আপনাকেও অভিনন্দন।
very nice post.keep it up.
Thanks for Your Comment.