আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের শেখাব কিভাবে একটি নতুন ইউজার একাউন্ট তৈরী করতে হয়। তাহলে শুরু করা যাক। উইন্ডোজ এক্সপি ইন্সটলেশনের শেষ পর্যায়ে ইউজার একাউন্ট তৈরী করতে বলা হয় এবং সেখানে ইউজার একাউন্ট তৈরী করার জন্য পাঁচটি ঘর থাকে। তখন সেখানে পাঁচটি ইউজার একাউন্ট তৈরী করা যায়। কিন্তু পাঁচটার বেশী করা যায় না। ইচ্ছা করলে আপনি পাঁচটার বেশী ইউজার একাউন্ট তৈরী করতে পারবেন। এজন্য আপনাকে Start মেন্যু থেকে Control Panel এ যেতে হবে। এখন User Accounts এ ক্লিক করুন। এবার Create a new account এ ক্লিক করে আপনার ইউজার একাউন্ট কি নামে তৈরী করবেন সেই নাম দিন এবং Next এ ক্লিক করুন। এখন আপনার Account Type হিসেবে Computer administrator ও Limited এর মধ্যে থেকে যেকোনো একটা সিলেক্ট করে Create Account এ ক্লিক করুন। এভাবে আপনি আপনার ইচ্ছামত ইউজার একাউন্ট তৈরী করতে পারবেন। যদি আপনি নতুন ইউজার একাউন্টটি ডিলিট করতে চান তাহলে ঐ ইউজার একাউন্ট এর উপর ক্লিক করে Delete the account এ ক্লিক করুন। এখন Delete Files এ ক্লিক করুন তারপর Delete Account এ ক্লিক করুন। ব্যস আপনার একাউন্টটি ডিলিট হয়ে গেছে।
পিসি হেল্পলাইন বিডিতে এটা আমার প্রথম পোস্ট। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই শেষ করছি। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।






























Thank You
Thank You
welcome to PCHELPLINE BD
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।
Thank you for joining with us!
পিসি হেল্প লাইনে নবীন ব্লগার হিসাবে তোমাকে স্বাগতম। পোস্ট করার সময় অবশ্যই চিত্র দিলে ভাল হয়। এবং পিসিহেল্প লাইনের নোটিশবোর্ড ও নিতিমালা গুলো পড়ে তারপর পোস্ট করলে ভাল হয়।-ধন্যবাদ।