বিসমিল্লাহির রাহমাণীর রাহীম

আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে সবাই এক প্রকার কুশলেই আছেন। সবাইকে বর্ষা মৌসুমের শুভেচ্ছা। আজ আপনাদের জন্য শেয়ার করব ১ টি মাল্টিমিডয়া টিপস । এর প্রথমটি হল- একটি ভিডিও কনভার্টার সম্পর্কে।
আমরা অনেকেই বিভিন্ন ভিডিও কনভার্টার ব্যবহার করে থাকি। এর মধ্য- Xillsoft, Total video converter, Allok Soft, Hero super Decorator, ইত্যাদি। ভিডিও কনভার্টার দিয়ে মূলত আমরা ভিডিও ফাইলগুলো এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে ও নানা বিধ কাজের জন্য এডিট করে থাকি। আজ আমি আপনাদের যে কনভার্টারটি উপহার দিব সেটি হল-Iwosoft Video Converter। অবশ্য Iwosoft Video সফটওয়্যারটি নিয়ে পূর্বে একজন লেখক একটি পোস্ট পিসি হেল্প লাইনে পাবলিশ করেছিলেন। দূ:খিত তার নামটা এই মুহুর্তে মনে করতে পারছিনা। যাইহোক তার ঐ পোস্টটি পড়েছিলাম, সেখানে ব্যবহার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ছিলনা, শুধু সফটওয়্যারটির পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। এবার মনে করলাম এই সম্পর্কে কিছু বলি, তাই আজকের আয়োজন আপনাদের জন্য-
Iwosoft Video ইন্টারফেসটি দেখতে অসাধারন, ব্যবহার বিধি সহজ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা থাকাতে এটি অন্য ভিডিও কনভার্টার থেকে একটু বেশী মনোযোগ রাখার দাবিদার। মূলত এখানে আপনি ভিডিওতে নিজের কোন লেখা ও লোগো এ্যাড করতে পারবেন। ভিডিও ফাইলকে যে কোন ইমেজ-সাদাকালো, নেগেটিভ ফাইল, স্কাচ ফাইলে রুপান্তর করতে পারবেন। আবার যারা ভিডিও এডিটিং করতে পারেন না তারা সহেজই ঘরোয়া পরিবেশে হালকা এডিটিং করতে পারবেন, অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতই। চলুন তাহলে দেখা যাক কি ভাবে কাজ গুলো করা যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করলে নিম্নরুপ ইন্টারফেস আসবে-
১। প্রথমত যে কোন ভিডিও ফাইলকে আনতে Add বাটনে ক্লিক করুন। ভিডিও ফাইলকে এডিট করতে চাইলে Edit বাটনে ক্লিক করুন। নিম্নরুপ এন্টারফেস আসবে।

এখানে লক্ষ্য করুন ভিডিও ফাইলের একই ছবি অনুরুপ ২ টি উইন্ডো দেখা যাচ্ছে। হ্যা ঠিকই! প্রথম (Left Side) বাম পাশের ছবির ফরম্যাট হচ্ছে অরিজন্যাল এবং (Right Side) ডানপাশের ছবির ফরম্যাট হচ্ছে আউটপুট মান (যা এডিট করবেন তার ফলাফল এখানে দেখাবে) এবার কাজের পালা-

২। এবার লক্ষ্য করুন সফট ওয়্যারটির নিচের দিকে কিছু ফাংশন রয়েছে- তথা-
Crop- এর মাধ্যমে ছবি কতটুকু কাটবেন তা করা যাবে।
Effect- এটির মাধ্যমে আসল কাজ করা যায়। ভিডিও ফাইলকে উজ্জল/অনুজ্জল করা, সাদাকালো, ইমবস, পুরাতন ফিল্মে রুপান্তর সবই করা সম্ভব এই টুলটি দ্বারা।
Logo/Text- পরিশেষে ভিডিও ফাইলে লোগো বা কোন লেখা যোগ করতে এই টুলদ্বয়ের সাহায্য কাজ করতে হয়।

৪। এখন যদি উক্ত ভিডিও ফাইলে লোগো ও কোন লেখা বা ছবি সংযুক্ত করতে চান তাহলে Logo বাটনে ক্লিক করুন। Browse বাটন থেকে আপনার ছবি বা লোগো অ্যাড করুন।

৫। ভিডিও চিত্রে লেখা যোগ করতে হলে Text বাটনে ক্লিক করে টেক্সট বক্সে যে কোন লেখা লিখুন। লেখার আকার, কালার, সাইজ বা অন্য ফন্ট করতে হলে Text এর স্টাইল মেনুতে ক্লিক করে পচ্ছন্দ সই কাজ করুন। মনে রাখবেন আপনি যে কাজ করেছেন তা সেইভ করতে Apply All> Ok করতে হবে। পূর্বের অবস্থায় ফিরতে Reset এ ক্লিক করতে হবে।
৬। পরিশেষে মনে করলাম আপনার ভিডিও এডিট এর কাজ শেষ। এবার কোন ফরম্যাটে সেইভ করবেন তা দেখাতে হবে। এখানে নিচের চিত্রটি দেখুন।

আপনি কোন ফরম্যাটে ভিডিওটি সেইভ করতে চান তা দেখাতে হবে। এখানে আপনার পচ্ছন্দসই যে কোনটি সিলেক্ট করুন। Output হিসাবে কোথায় Save করবেন বা হবে সেই পাথ দেখাতে হবে। পরিশেষে সব ঠিক রেখে Start বাটনে ক্লিক করুন। ভিডিওটি কনভার্ট হতে শুরু করবে। প্রসেস শেষ হবার পর নিজের এডিটিং কপির কাজটি দেখুন। তাহলে আর দেরী কেন! কাজে লেগে পড়ুন। আর হ্যা কেমন লাগল আমাকে যেন কমেন্ট করতে ভূলবেন না।
Iwosoft Videoসফটওয়্যারটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন-

Click Here Download Now
আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ-

Advertisement:














Many many thank you friend
tnx sis…………..
5 no steps & 6 no steps ar moddhe ki kichu korte hbe ? File edit korar por o to convert ar shomoy ager motoi roe jai . . .
hjkfhhhkc
বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ
NICE ..post
*.* ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরো একদাপ এগিয়ে!
*.* আপনি কি প্রবাসী ব্যবসায়ী/বাংলাদেশী? ডুবাই, ওমান, সৌদি আরব, কাতার, ইন্ডিয়া, বাহারাইন এবং বিভিন্ন এশিয়া দেশ গুলি এবং ইউরোপ দেশসহ প্রথিবীর যে কোন দেশে (ক) ডিস্ট্রিবিউটার (খ) এজেন্ট (গ) ব্যক্তিগত ভাবে লোক নিয়োগ চলিতেছে উক্ত পদের আগ্রহী প্রার্থীদের ব্যবয়াসী প্রবাসী ভাইদের প্রতি জুরুরী ভিত্তিক যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আমাদের ওয়েবসাইট অতিদ্রুত চালু হবে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।www.omrbd.com
আপনি কি প্রবাসী ব্যবসায়ী?
বাংলাদেশে জনবহুল এলাকাতে কি আপনার প্রতিষ্ঠানটি অবস্থিত? যদি এমটি হয় তাহলে আপনার জন্য রয়েছে লাভজনক ব্যাপক সম্ভাবনাময় একটি অফার। ‘অনলাইল মোবাইল রিচার্জ বিডি’ বহিবিশ্ব থেকে বাংলাদেশের মোবাইলে রিফিল প্রতিনিয়ত জনপ্রিয়তা লাভ করছে। আমরাই প্রথম সরাসরি অনলাইন ভিত্তিক বাংলাদেশের যে কোন মোবাইলে রিফিল করার সুযোগ দিচ্ছি। তাই আপনার ব্যবসার নতুন একটি দ্বার উন্মোচন করতে হতে পারেন আপনার এলাকার http://www.omrbd.com এর গর্বীত একজন ডিসট্রিবিউটর।
আপনি কি প্রবাসী বাংলাদেশী?
প্রিয়জনের মোবাইলে ব্যালেন্স রিফিল করতে চান? আমরা আছি আপনার পাশে, আপনার ইচ্ছা পূরণে ‘অনলাইল মোবাইল রিচার্জ বিডি’। আপনি চাইলে বিশ্বে যে কোন দেশ থেকে সরাসরি অনলাইনের এর মাধ্যেমে তাৎক্ষনিকভাবে এর মধ্যে আপনার প্রিয়জনের মোবাইলে ব্যালেন্স রিফিল করতে পারবেন। অথবা সাহায্য নিতে পারেন আপনার পাশে আমাদের নিয়োজিত কোন এজেন্ট।
My Academic site: http://www.moderncomputercenter.blogspot.com
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।