৭৮৬
আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ্ তায়ালার মেহেরবাণীতে প্রত্যেকেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আমিও ভাল আছি। আজকের দিনে ১ম পোস্টটি মূলত লিখেছি একটি মিডিয়া প্লেয়ার সম্পর্কে। মূলত বিনোদনের দিক দিয়ে মিডিয়া ফাইল চালাতে অবশ্যই একটি ভাল মিডিয়া প্লেয়ার সফটওয়্যারের দরকার হয়। এই মিডিয়া প্লেয়ার হিসাবে অনেকেই বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নেন যেমন- Windows media Player, KM Player, VLC Player, Goom Player, Stomcodec Player, Hero soft আরো কত কি! তবে এই সকল প্লেয়ার অবশ্য আমি নিজেও ব্যবহার করেছি।
এই সফট: নাম Dreamsoft media Player আজ আমি আপনাদের এই সফটটি উপহার দিচ্ছি।
এক নজরে দেখে নিই কি সুবিধা থাকছে-
১। পিসি হ্যাং করেনা কিংবা অযথা র্যামের জায়গা দখল করেনা।
২। যে কোন ফরম্যাটের ফাইল সাপোর্ট করে।
৩। অসাধারন ইউজার ইন্টারফেস, ব্যবহারবিধি সহজ। যে কাউকে মুদ্ধ করবে।
৪। যে কোন অপারেটিং সিস্টেমে চলবে।
৫। মুভি দেখার সময় মাঝেমধ্য রাতের বা অন্ধকারের দৃশ্য দেখা যায়, তখন অন্ধকারের অংশ বুঝা যায়না সেখানে কি হচ্ছে? কিন্তু আপনি Dreamsoft media Player সাহায্য তা দেখতে পারবেন। মূলত লাইট ফোকাস হ্রাস-বৃদ্ধি করে। অবশ্য এই সিস্টেমটি বেশীরভাগ মিডিয়া প্লেয়ারে থাকেনা।
৬। মুভি বা ছবি চলন্ত অবস্থাতে যে কোন চিত্রকে ফটো ইমেজে রুপ দিতে পারবেন।
৭। মাত্র ২ টি ক্লিকে স্কীন সাইজকে ছোট-বড় করতে পারবেন।
৮। অডিও ভিডিও ফাইলকে যে কোন ফরম্যাটে রুপান্তর করতে পারবেন।
৯। মূল কথা সফটওয়্যারটি একবার ব্যবহার করলেই অন্য মিডিয়া প্লেয়ার থেকে এর পার্থক্য বুঝতে পারবেন।
যারা আগ্রহীগণ তারা আমার দেয়া লিংক সাইট থেকে সংগ্রহ করে তারপর ইনষ্টল করে নিন। তবে হ্যা Dreamsoft media Player ইনষ্টলের সময় আপনাকে নেট কানেকশন চালু রাখতে হবে। ইনষ্টলের সময় এটি সার্ভার থেকে প্রায় ৫০০ কেবি সাইজের ফাইল ডাউনলোড নেয়। কিন্তু যাদের নেট নাই তারাও এটি ইনষ্টল করতে পারবেন। এই জন্য ইনষ্টলের সময় যখন Download Failed দেখাবে তখন Next ক্লিক করলেও হবে। ইনষ্টল প্রক্রিয়া সম্পন্ন হলে নিম্নরুপ এন্টারফেস আসবে-
(এই প্লেয়ারের স্কীনের উপর নিচে মাউস পয়েন্টার নিলে টুলবার অপশন সক্রীয় হয়। পয়েন্টার সরিয়ে নিলে হাইড হয়ে যায়)

এর ব্যবহার বিধি অতি সহজ। Open File এ ক্লিক করে যে ভিডিও ফাইলগুলো চালাবেন তা এখানে দেখিয়ে দিতে হবে। অথবা সরাসরি ড্রাগ করে ছেড়ে দিতে হবে। এখানে মাউস পয়েন্টার কোন আইকনে নিয়ে আসলে তার কাজের মেনু প্রদর্শন করবে। সুতরাং এখন নিজেই ঘাটাঘাটি করুন, আর উপভোগ করুন ভিডিও ফাইল চালানোর নানান কারসাজি।
আর হ্যা আমি অন্য সকল প্লেয়ার বাদ দিয়ে এই প্লেয়ারটি চালু রেখেছি। এখন সিদ্ধান্ততা আপনার! আজ এই পর্যন্তই। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
Dreamsoft media Player ইনস্টল করতে নিচের লিংকে ক্লিক করলেই হবে-


































Is containing Trojan Virus !!!
ধন্যবাদ আপনাকে মরিয়ম।
Eta S player……….. not amd dreamsoft player….
প্রথমেই ধন্যবাদ যানাই। অনেক দিন ধরে এই রকম একটি প্লেয়ার খুজঁছিলাম
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।