৭৮৬
সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের দিনের টুইটস।আজকের দিনের এই পোষ্টটি দিয়েই শেষ করব। আমরা অনেকেই বিভিন্ন ফটো কিংবা মিউজিক নিয়ে কাজ করি। এই সব মাল্টিমিডিয়া ফাইল গুলো শুনতে কিংবা এডিট করতে আমরা সেগুলোকে সেইভ করতে বিভিন্ন ডিভাইস মাধ্যমে ব্যবহার করি যেমন- মেমোরি কার্ড,ইউএসবি ফ্লাশ ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদি। কিন্তু অনেক সময় অসর্তকতাবশত সেই গুলো ডিলেট হয়ে গেলে তখন আমরা কি করি? হয়ত অনেকেই বিভিন্ন রিকভারি সফটওয়্যার ব্যবহার করি যেমন-Photo Recovery, Recuva Soft Easy File Recovery ইত্যাদি। এই সকল সফট ওয়্যার দিয়ে রিকভারির কাজ করা যায় কিন্তু ততটা সন্তোষ জনক নয়। কেননা, এই গুলো শুধুমাত্র মাল্টমিডিয়া ফাইল ব্যতিত অন্য সকল ফরম্যাটের ফাইল রিকভারি করতে অনেক পটু। যাইহোক আজ আমি আপনাদেরকে এমন একটি সফট ওয়্যার শেয়ার করব যার মাধ্যমে ফটোরিকভারির পাশাপাশি ডিলেট করা ভিডিও এবং মিউজিক ডিলেট করে থাকলেও তা পুনরায় উদ্ধার/রিকভার করতে পারবেন।
এর নাম WONDER SHARE PHOTO RECOVERY
আসলে নামে ফটো রিকভারি হলেও কামে কিন্তু অনেক কিছু রিকভারি। এই সফটওয়্যারটি ওপেন করলে নিম্নরুপ এন্টারফেস আসবে-
১। এখান থেকে Start এ-ক্লিক করুন।

২। কোন ড্রাইভের কাজ/রিকভারি করতে চান তা সিলেক্ট করুন যেমন- D:/ ড্রাইভ।
৩। Filter Option থেকে কি ধরনের ফাইলের কাজ করতে চান তা সিলেক্ট করুন। যেমন ধরুন- Audio। এরপর অন্যান্য সেটিংস ঠিক রেখে Scan এ- ক্লিক করুন।
৪। তাহলে রিকভারি প্রসেস শুরু হবে। যা কিছু পাওয়া যাবে তা উক্ত উইন্ডোর ডানপাশের প্যানেলে শো করবে। এরপর আপনার উক্ত ফাইলগুলোকে ঠিক রেখে Recover বাটনে ক্লিক করতে হবে। (বি:দ্র-এখানে যে কোন ফাইলকে রিকভার না করতে চাইলে তার পাশের টিক চিহৃ উঠিয়ে দিতে হবে)
৫। অতপর কোথায়/কোন লোকেশনে সেইভ করবেন তা দেখিয়ে দিতে হবে। আপনার দেখিয়ে দেওয়া ফোল্ডারে রিকভারি ফাইলগুলো জমা হবে। ব্যস কাজ শেষ।
এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে নিচের লিংকে ক্লিক করলেই হবে-

Click Here Download Now
আশা করি কোন সমস্যা হবার কথা নয়। আজ এই পর্যন্তই। আগামী দিনের পোষ্ট উপহার দেবার প্রত্যাশা রইল। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ্ হাফেজ-
![]()
N.B- : DO NOT COPY MY ANY COLLECTION & AND DO NOT SHARE IT OF OTHER PERSONS ™ AMD
————————————————————-
Advertisement:






























Thanks for share this Post
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।