সবাইকে সালাম। পিসিতে বিশেষ করে XP Operating System ইনষ্টল করলে বিল্টইনভাবে MSN সফট ওয়্যার চালু হয়। এর পূর্ণ নাম msn messenger । MSN সফট ওয়্যার মূলত একটি মেইলিং ও চ্যাটিং অন্তভূক্ত মাধ্যম। এটি Microsoft Corp. এর একটি নিজস্ব প্রস্তুতকৃত Product। বিশ্বের বিভিন্ন দেশ MSN সফট ওয়্যার ব্যবহার করে থাকেন। কিন্তু আমাদের দেশে এটি ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারে নি। কেননা, আমরা অনেকেই MSN এর বিকল্প অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি। আমরা যারা পিসিতে MSN ব্যবহার করিনা কিন্তু অযথা জায়গা দখল করে থাকে। আবার নেট কানেক্ট করলে মাঝে মধ্য এই সফটওয়্যারটি চালু হয়ে বিরক্তি সৃষ্টি করে ইত্যাদি। এখন সমাধান হল একে আনইনষ্টল করতে হবে। কিন্তু Uninstall এর কথা বললে তো হবেনা কেননা, MSN এক্সপি অপারেটিং সিস্টেম বাদে অন্যসব ভার্সনের উইন্ডোজে Uninstall করা যায়। মুল কথা MSN এক্সপি অপারেটিং সিস্টেমের Add/Remove প্রোগ্রামে দেখা যায় না। তাই অনেকের ইচ্ছা থাকলেও Uninstall এর কাজটি করতে পারেন না। অবশ্য এর একটি উপায় আছে -
১। প্রথমত অআপনাকে C:/Windows/INF নামের এক হিডেন ফোল্ডারে প্রবেশ করতে হবে।
২। এখান থেকে অআপনাকে খুজে বাহির করতে হবে Sysoc.INF নামের একটি ফাইল।

৩। এবার নোট প্যাডের সাহায্য এটি ওপেন করে তার ভিতরে খুজে বাহির করুন, msmsgs = msgrocns.dll,Oc Entry, msmsgs.inf, hide,7 । এই লাইন থেকে শুধুমাত্র hide লেখাটি মুছে ফেলতে হবে। কমা (,) যেমন আছে তেমনই থাকবে। ফলে লাইনটি হবে msmsgs= msgrocns.dll,Oc Entry, msmsgs.inf, ,7।
৪। এবার ফাইলটি সেইভ করে বাহির হয়ে Control panel > Add/Remove প্রোগ্রামে গেলে msn messenger কে দেখা যাবে।
৫। এরপর এখান থেকেই msn messenger টিকে সহজেই আনইনষ্টল করতে পারবেন।
(বিঃদ্র-যারা পূর্বের windows XP SP1 & Sp2 ব্যবহার করেন তাদের জন্য এই টপিসটি উপযুক্ত)
আজ এই পর্যন্তই পোষ্টের লেখা শেষ করছি। আবার এই সাইটে কবে পোষ্ট করতে পারব তা সঠিকভাবে বলতে পারছিনা। খোদা-তায়ালা যদি পরবর্তীতে সেই সুযোগ করে দেন তাহলে ইনশাআল্লাহ্ লেখার আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে সবার সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেয-
N.B- : DO NOT COPY MY ANY COLLECTION & AND DO NOT SHARE IT OF OTHER PERSONS ™ CFBT
———————————————————————–
Advertisement:






























নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।
পোস্টটি ভিজিট করার জন্য ধন্রবাদ।