আসসালামু আলাইকুম, আশা করি সবাই আলো আছেন,আজকে আমার কাছে এই পোষ্টটি একেবারে ফালতু মনে হচ্ছে। কারন আমরা সবাই যত ব্রাউজার ব্যাবহার করি বেশির ভাগ ফায়ারফক্স ব্যাবয়ার করি। আর তাই ফায়ারফক্স এর খুঁটিনাটি আমরা কম বেশি সবাই জানি। তারপরও করলাম যদি কেউ না জেনে থাকেন হয়তো তাদের উপকারে আসবে। ফায়ারফক্সের কোনো ওয়েবসাইটে লগ-ইন করার সময় পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য ব্যবহারকারীর কাছে ‘পারমিশন’ চায়। ফায়ারফক্সে পাসওয়ার্ড সেভ করে রাখলে পরবর্তী সময়ে ওই ওয়েবসাইটে লগ-ইন করার সময় নতুন করে কোনো পাসওয়ার্ড লিখতে হয় না। ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ডের ঘরে নির্দিষ্ট পাসওয়ার্ড বসিয়ে দেয়। তবে ওই কম্পিউটারে পরবর্তী সময়ে যে কেউ সেভ করে রাখা পাসওয়ার্ড দেখে ফেলতে পারেন। এ জন্য ব্রাউজারে একটি মাস্টার পাসওয়ার্ড ব্যবহারেরও সুযোগ রয়েছে। এই মাস্টার পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ তা দেখার সুযোগ পাবে না।
ফায়ারফক্সে নিজের সেভ করে রাখা পাসওয়ার্ডকে অন্যের কাছ থেকে নিরাপদ রাখার জন্য তাই প্রথমে একটি মাস্টার পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এ জন্য প্রথমে ফায়ারফক্স টুলস থেকে Options-এ যেতে হবে। এবার Security ট্যাবে ক্লিক করতে হবে। নিচের দিকে Use a master password-এ ক্লিক করতে হবে। পপ-আপ হিসেবে নতুন একটি পেইজ আসবে। সেখানে পাসওয়ার্ড লিখে OK বাটনে ক্লিক করতে হবে। তাহলে অন্য কোনো ব্যবহারকারী ওই পাসওয়ার্ড ছাড়া ব্রাউজারে সেভ করা অন্য কোনো পাসওয়ার্ড দেখার সুযোগ পাবেন না।
ব্রাউজারে সেভ করে রাখা পাসওয়ার্ডগুলো দেখার জন্য Security ট্যাব থেকে View saved password-এ ক্লিক করতে হবে। পাসওয়ার্ড দেখার জন্য অবশ্যই মাস্টার পাসওয়ার্ডটি আগে লিখতে হবে। এই মাস্টার পাসওয়ার্ডটি ছাড়া পাসওয়ার্ড দেখা কিংবা মুছে ফেলা যাবে না।
মাস্টার পাসওয়ার্ড ভুলে গেলে
ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড ব্যবহারের পর কোনো কারণে সেটি ভুলে গেলে বা অন্য কেউ মাস্টার পাসওয়ার্ড সেট করে দিলে তখন ব্যবহারকারীদের বেশ ভুগতে হয়। এ অবস্থায় পাসওয়ার্ডটি উদ্ধার করতে না পারলেও পাসওয়ার্ডটি মুছে ফেলতে পারেন। এ জন্য প্রথমে chrome://pippki/content/ resetpassword.xul সাইটে যান। রিসেট পাসওয়ার্ড পেইজ আসবে। এখানে নিচের দিকে Reset বাটনে ক্লিক করুন। তাহলে নতুন ইনস্টল করা ফায়ারফক্সের মতো মাস্টার পাসওয়ার্ড খালি হয়ে যাবে।































Nyc post..
Thanks for share.
thnx for sharing