স্বাগতম, পিসি হেল্পলাইন বিডিতে,

আপনি ইচ্ছে ব্লগে সব ধরণের আইটি/মোবাইল সম্পর্কিত পোস্ট শেয়ার করতে পারেন, তাছাড়া, আমাদের হেল্পলাইন রয়েছে আপনাদের সর্বোত্তম সেবায়।

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য...

Member Login
Lost your password?
Not a member yet? Sign Up!

হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং: আজকের বিষয়: পাওয়ার সংক্রান্ত সমস্যা ও সমাধান

>>> এই পোস্টটি ৭৭০ বার দেখা হয়েছে <<<

COMPUTER POWER PROBLEM SOLUTION

ফেসবুকের অত্যন্ত হেলপফুল একটি গ্রুপ হলো পিসি হেলপ লাইন। যেখানে যে কেউ প্রযুক্তি বিষয়ক যেকোন সমস্যার কথা লিখে এবং সমাধান পায়। আজকে আমি আপনাদের সেই গ্রুপের যে সকল সমস্যা সুন্দর ভাবে সমধান দেয়া হয়েছে তার কিছু চৌম্বুক অংশ নিজের ভাষায় উপস্থাপন করছি।

সমস্যা-কম্পিউটার মনিটরে পাওয়ার আসে না

কারন :

১.     পাওয়ার কর্ড খারাপ থাকতে পারে।

২.      পাওয়ার সাপ্লাই খারাপ।

৩.     কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে পাওয়ার কানেকশন লুজ থাকতে পারে।

৪.     সকেটের প্লাগের কানেকশনে সমস্যা থাকতে পারে।

সমাধান :

১.     মাল্টিমিটারের সাহায্যে পাওয়ার কর্ডের পরিবাহিতা পরীক্ষা করতে হবে। সমস্যা থাকলে পরিবর্তন করুন।

২.      পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান ঘুরছে কিনা পরীক্ষা করুন। এর আউটপুট ভোল্টেজ +5V, -5V, +12V, এবং -12V পরীক্ষা করুন। প্রয়োজনে পরিবর্তন করুন।

৩.     কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে পাওয়ার কানেকশনটি পরীক্ষা করুন। লুজ থাকলে সেটি মজবুত করে লাগিয়ে দিন।

৪.     সকেটের প্লাগের কানেকশনে ত্রুটি পেলে তা ঠিক করে নিন।

 

সমস্যা- :     কমপিউটারে পাওয়ার আসে না (প্রসেসর এর Cooling Fan ঘুরে না) কিন্তু মনিটরে পাওয়ার আসে (মনিটরের পাওয়ার আলাদা নয়, কমপিউটারের পিছন থেকে নেয়া হয়েছে বা মনিটরের পাওয়ার আলাদা ক্যাবল এর মাধ্যমে নেয়া হয়েছে।)

কারন :

১.     পাওয়ার সাপ্লাই খারাপ হতে পারে।

২.      মাদারবোর্ড খারাপ হতে পারে।

৩.     পাওয়ার সুইচ খারাপ হতে পারে।

সমধান :

১.     পাওয়ার সাপ্লাই পরীক্ষা করুন। দেখুন এর কুলিং ফ্যান ঘুরছে কিনা, প্রয়োজনে এর ফিউজ খুলে পরীক্ষা করুন।

২.      পাওয়ার সাপ্লাই ঠিক থাকলে মাদারবোর্ড পরীক্ষা করুন। কখনো কখনো মাদারবোর্ডের কানেকশন ঢিলা থাকলে এমনটি হতে পারে।

৩.     ATX পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এর সুইচিং মাদারবোর্ডের মাধ্যমে হয়ে থাকে। আবার কখনো পাওয়ার সুইচটিও খারাপ থাকতে পারে। এক্ষেত্রে Reset সুইচ এর Connector টি Power কানেকটরে লাগিয়ে পরীক্ষা করুন।

 

সমস্যা- : পাওয়ার লাইন ঠিক আছে কিন্তু কম্পিউটারে পাওয়ার আসে না

কারন :

১.     পাওয়ার সাপ্লাই ইউনিটের ফিউজ পুড়ে যেতে পারে।

২.      সার্কিট ভালভাবে কাজ করে না।

সমাধান :

১.     পাওয়ার সাপ্লাই ইউনিটের ফিউজ পুড়ে গেছে কিনা তা চেক করে দেখুন। প্রয়োজনবোধে তা রিপ্লেস করুন।

২.      পাওয়ার সাপ্লাইটি খুলে সার্কিটটি বাহ্যিকভাবে খুব ভাল করে দেখা প্রয়োজন যে কোন পার্টস যেমন-রেজিস্টার, ডায়োড, ট্রানজিস্টার, ক্যাপাসিটর অথবা অন্য কোন ছোট পার্টস পড়ে গেছে কিনা। যদি কোন কিছু পড়ে থাকে তবে তা ঐ মানের পার্টস অথবা সেটার সমতুল্য কোন পার্টস দ্বারা রিপ্লেস করতে হবে।

৩.     উপরোক্ত উপায়ে যদি সমস্যার সমাধান না হয় তবে মাল্টিমিটারের মাধ্যমে এর বিভিন্ন সন্দেহজনক পার্টস মেপে দেখতে হবে এবং কোন পার্টসের সমস্যা পাওয়া গেলে সেটিকে অনুরূপ পার্টস দ্বারা প্রতিস্থাপন করতে হবে।

৪.     অনেক ক্ষেত্রে Dry-Soldering এর কারনে সার্কিট ভালভাবে কাজ করে না। এক্ষেত্রে সেটি ভাল করে আবার সোল্ডারিং করা উচিৎ।

 

সমস্যা- : খালি পায়ে কম্পিউটারে হাত দিলে শক করে। কখনও কখনও মনিটরের স্ক্রিনে ছুঁলেও শক করে

কারণ :

১.     কম্পিউটারটি আর্থিং করা নাই।

সমাধান :

১.     কম্পিউটারটিকে আর্থিং করতে হবে। কম্পিউটারের এবং মনিটরের পাওয়ার সাপ্লাই ক্যাবল/কর্ড কখনও দুই পিনের ব্যবহার করবেন না।

২.      ৩ পিনের পাওয়ার সাপ্লাই ক্যাবল/কর্ড ব্যবহার করুন এবং এর আর্থ পিন বা তৃতীয় পিনে আর্থিং ব্যবহার করুন। কোন কোন ফ্ল্যাট বা বাড়িতে ৩ পিনের পাওয়ার সাপ্লাই আউটলেট লাগানো থাকে। কম্পিউটারের জন্য সেগুলো ব্যবহার করুন।

৩.     যদি ৩ পিনের পাওয়ার সাপ্লাই আউটলেট না থাকে তবে তৃতীয় পিনে নিজেই আর্থিং বানিয়ে ব্যবহার করুন। উল্লেখ্য যে বাসা বাড়িতে অধিকাংশ যন্ত্রপাতিতে যেমন- টেলিভিশনে আর্থিং না থাকায় বজ্রপাতে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। অতএব ইলেক্ট্রনিক বা ইলেক্ট্রিক যন্ত্রপাতিতে আর্থিং ব্যবহার করা ব্যÃনীয়।

 

সমস্যা- : কম্পিউটার বার বার হ্যাং হয়ে যায়, কি যে করি?

কারন :

১.     পাওয়ার সাপ্লাই ইউনিট পুড়ে গেলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।

২.      পাওয়ার সাপ্লাই এর কোন ইউনিট নষ্ট হয়ে থাকতে পারে।

৩.     প্রসেসর বা মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ড কম্পাটিবল না হয়ে থাকতে পারে।

সমধান :

১.     ভালো কোন পাওয়ার সাপ্লাই লাগিয়ে পরীক্ষা করুন। সমস্যা পেলে আপনার নষ্ট পাওয়ার সাপ্লাইটি বদলে ফেলুন।

২.      গ্রাফিক্স কার্ড কম্পাটিবল না হলে বায়োস সেটআপে ঢুকে এজিপি’র ইন্টারফেস এক্স বা ২এক্স থাকলে সেটি পরিবর্তন করে দেখা যেতে পারে।

 

সমস্যা- : কম্পিউটার শাট ডাউন করলে সেটি রিস্টার্ট হয়

কারন :

১.     পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা থাকতে পারে।

সমাধান :

১.     ভালো কোন পাওয়ার সাপ্লাই দিয়ে পরীক্ষা করে দেখুন। ঠিক হয়ে গেলে আপনি নিশ্চিত হবেন যে আপনার বিদ্যমান পাওয়ার সাপ্লাইটি ত্রুটিপূর্ণ। তাই এটি বদলে ফেলুন।

সবাই ভালো থাকবেন।

 

Advertisement:
পোষ্টটি লিখেছেন: মো: নাসির উদ্দিন

মো: নাসির উদ্দিন এই ব্লগে 78 টি পোষ্ট লিখেছেন .

Impossible is a word of dictionary. It can't find in real life. আমার লেখাসমূহ যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার যেকোন লেখা আপনার ফেসবুক ওয়াল, ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস সাইটে শেয়ার(COPY-PASTE) করতে পারেন। তবে একটা রিকোয়েস্ট লেখার নিচে আমার ঠিকানা টা শেয়ার করবেন প্লিজ। আমার ঠিকানা: http://www.pchelplinebd.com/?author=52 আর আমাকে DONATE করতে পারেন। আমার ব্যংক একাউন্ট নং: 114.103.67821 ডাচ বাংলা ব্যংক লিমিটেড । প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথেই থাকুন। ধন্যবাদ।

আসুন সবাইকে জানাইঃFacebook1Google+0Twitter0EmailDiggLinkedIn0Pinterest0Reddit0StumbleUpon0

ফেসবুক থেকে মন্তব্যঃ

এই পোস্টে ৩টি মন্তব্য রয়েছেঃ

  1. 3
  2. 2
  3. 1
    পথহারা ভিজিটর says:

    Very Excellent. এমন একটি পোষ্ট করার জন্য অসংখ্যক ধন্যবাদ। আশা করি আমায় সহ অনেকেরই কাজে লাগবে। তাই নোট করে রাখলাম। পূর্বেই মন্তব্য করেছি- আপনি সহ সকল অ্যাডমিনদের পোষ্ট কিন্তু আমার নিকট ভাল লাগে।

    Complain-
    একটি অভিযোগ জানাতে চাচ্ছি। অবশ্য এখানে মন্তব্য করা ঠিক নিই। হেল্পডেস্ক বা যোগাযোগ ট্যাগে রিভিউ করা ভাল ছিল। তবুও না মেনে পারছিনা-
    বেশ কিছুদিন ধরে পিসি হেল্প লাইন সাইটে লক্ষ্য করছি যে, বেশ কিছু নবীন ব্লগারের আর্বিভাব হয়েছে। আসলে এটি একটি সুখবর। কিন্তু এর মধ্য বেশ কিছু বিতর্কিত নিয়ম নীতির জন্য নেতিবাচক প্রভাব মনে হচ্ছে যেমন-
    ১। অনেক ব্লগারই প্রায় ভূয়া, পিটিসি সাইট বা ইনকাম সাইট নিয়ে পোষ্ট করছেন। আসলে এখানে প্রায় সবাই নিজের রেফারেল নিয়ে ব্যস্ত।
    ২। প্রায় পোষ্টের মধ্য মেইল ঠিকানা বা মোবাইল নং দিচ্ছে যা এই সাইটের ৭ নং নীতিমালা বিরোধী
    ৩। এর মধ্য ২/৩ কমেন্ট পেয়েছি যেখানে অশ্লীল/অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে।যা আসলেই দু:খজনক ব্যাপার।
    ৪। এর মধ্য যারা ভূয়া পিটিসি সাইট নিয়ে ব্যস্ত সেই সব লেখকেরা দেখা যাচ্চে একই পোষ্ট তারিখ পরিবর্তন করে পূনরায় পাবলিশ করছে।
    এবং চালাকি হিসাবে নিজের নাম পরিবর্তন করছে যাতে অন্য কেউ মনে করবে নতুন লেখক পোষ্টটি করেছেন।
    ৫। এই সকল লেখকদের মধ্য এমন কিছু লেখক আছেন যারা ইচ্ছাকৃত ভাবে এই নেতিবাচক কাজ গুলো করে যাচ্ছেন। আসলে তারা তো নিয়মিত এই সাইটে লেখার উদ্দেশ্য নিয়ে আসেন না সেই জন্য বোধ হয এমন করছে। তারপর এদের মধ্য এক শ্রেণীর লোক আছে যারা ঐ সকল ইনকাম সাইটে কাজ করছেন, তাই তারা নিজেদের স্বার্থে রেফারেল বৃদ্ধি করার জন্য এই কৌশল অবলম্বন করছেন।
    ৬। এই সকল বিকৃতকারী লেখকেরা এই সকল ভূয়া সাইটের ইনকাম বিষয়ে আজকে একটি পোষ্ট করল। অতপর এই সার্ভারে ২/৩ দিন রেখে ঐ পোষ্ট ডিলেট করে পূনরায় ইউজার নাম পরিবর্তন করে পাবলিশ করছে।
    ৭। এর একটি প্রমাণ হল- আমি মন্তব্যকারী হিসাবে ট্যাগে দেখলাম আমার মোট মন্তব্য ১৬০ টি হয়েছে। এরপর কয়েক ঘন্টা পর বা তারপরের দিন দেখছি ১৬০ হতে মন্তব্য ১৫২ টি শো করছি। তখনই বুঝতে পারি যে সকল ভূয়া ইনকাম সাইটে কমেন্ট করেছিলাম, সেই পোষ্টটি ডিলেট করা হয়েছে।
    উপরোক্ত বিষয়গুলো অনেক ভাল রুচিবান লেখক বা ভিজিটরের নিকট কিন্তু অস্বস্তিকর বিষয়। সেই হিসাবে একজন রুচিবান ভিজিটর হিসাবে মনে করছি পিসি হেল্প লাইন কর্তৃপক্ষকে এই ব্যাপারে যত্নবান হবেন বলে অআশা রাখি।
    এমন অনেক ব্লগ সাইট রয়েছে যেখানে অ্যাডমিন কর্তৃপক্ষ উপরোক্ত প্রমাণ পেলে ঐ সকল লেখককে সতর্কীকরন বার্তা বা সাময়িক ভাবে ব্লগের লেথা থেকে তাকে ব্যান করে রাখে। পরবর্তীতে যোগাযোগ করলে তা ঠিক করে দেয়া হয়।
    অআশা করি পিসি হেল্প লাইনেও এই সুবিধাটি সংযুক্ত হবে বলে মনে করছি।
    বকবক করার জন্য দু:খ প্রকাশ করছি।

Leave a Reply