০৩। হার্ডডিস্ক নিয়ে টেনশনের দিন শেষ! এবার নিজেই ম্যাকানিক হোন ও সহজেই ব্যাড সেক্টর দূর করুন !!

>>> এই পোস্টটি ১২,৬৬০ বার দেখা হয়েছে <<<

বিসমিল্লাহির রাহমাণীর রাহীম

السلام عليكم  আসসালামু আলাইকুম। আশা করি খোদা-তায়ালার অশেষ মেহেরবাণীতে এক প্রকার কুশলেই আছেন। সবাইকে নতুন বাংলা বছরের বৈশাখী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের আমার প্রথম পোষ্ট।
হার্ডডিস্ক কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মূলত আমরা পিসিতে যা কিছু সংরক্ষন করি ও দেখি সেগুলো সবই হার্ডডিস্কে সেইভ হয়। ক্রয়কৃত নতুন হার্ডডিস্কে সেইরকম কোন গুরুতর সমস্যা দেখা দেয় না। কিন্তু সমস্যা হয় ৬ মাস বা ১ বছর ব্যবহারের মাথায়। আর সেই সমস্যাটি হল হার্ড ডিস্কে ব্যাড সেক্টর পড়া। এটি একটি মূখ্য সমস্যা।
ব্যাড সেক্টর কি?
ব্যাড সেকটর হলো কিছু মেমোরি নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ হার্ডডিস্কের যেখানে ব্যাড সেকটর পড়ে,সেখানে কোনো তথ্য সংরক্ষিত হয় না। হার্ড ডিস্কের মেমোরির যে অংশটুকু দীর্ঘ সময় ধরে ফাঁকা বা অব্যবহৃত থাকে,সেখানে ব্যাড সেকটর পড়ে। উদাহরন স্বরুপ বলা যায়, আপনি বাজার থেকে একটি নতুন টেবিল ক্রয় করে আনলেন টেবিলের উপর কিছু রাখলেন না। কিন্তু আপরার অগোচরে কেউ একজন সেখানে কিছু রাখল। তাতে নিশ্চয় টেবিলের ফাকা জায়গা পূরন হল। তেমনি হার্ডডিস্কে ঐ ভাবেই ব্যাডসেক্টর পড়ে। মূলত ঘন ঘন বিদুৎ চলে যাওয়া, ইউপিএস ব্যবহার না করার কারনে কিংবা হার্ডডিস্ক ড্রাইভ গুলো ডিফ্রাগমেন্ট কিংবা SFC না করার ফলে ব্যাড সেক্টর পড়ে

প্রধানত হার্ডডিস্কে ব্যাড সেক্টর ব্যবহারকারীর সংখ্যাই বেশী হবে। আর হবেই না কেন? দেশের যে বিদ্যুৎতের পরিস্থিতি। হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়ে তা আমরা শুনেছি ও শুনলাম। কিন্তু এই ব্যাড সেক্টর রিপেয়ার করা যায় তা বোধ হয় কম সংখ্যক ব্যক্তিই জানি। আসলে কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি যে, এমন কিছু  আধুনিক সফটওয়্যার আছে যার দ্বারা হার্ডডিস্কের ব্যাড সেক্টর রিপেয়ার করা যায়। আমি নিজেও এই রকম বেশ কয়েকটি ফ্রী সফট পূর্বে ব্যবহার করেছি। কিন্তু ফলাফল সন্তোষজনক ছিলনা। যে গুলো ভাল সফটওয়্যার সেই গুলো অর্থ দিয়ে ক্রয় করতে হবে। কাজেই সুয়োগের অপেক্ষায় ছিলাম। মূলত রাজধানী ঢাকা শহর সহ অনেক বিভাগীয় শহরগুলোতে অনেক টেকনিশিয়ান বলে থাকেন, তারা হার্ডডিস্ক রিপেয়ার করে থাকেন। প্রতি হার্ডিডিস্ক রিপেয়ার সার্ভিস ফী ২৫০-৫০০৳ । এটা কতটুকু তারা সার্ভিস দিবেন বা কোন সফওয়্যার ব্যবহার করেন তা আমি নিজেও জানি না।

আমার অভিজ্ঞতায় বলছি- ১। রাজশাহীর নিউ মার্কেটে একাধিক কম্পিউটার সার্ভিস সেন্টার রয়েছে। লেখাপড়ার সূত্রে রাজশাহীতে আসা তাদের প্রত্যেকের সাথে কম বেশী আমার পরিচয় আছে। এদের মধ্য একটি সার্ভিসিং সেন্টার আছে যেখানে- প্রতিদিন প্রায় ২০-৩০ টি হার্ডডিস্কের ব্যাড সেক্টর রিপেয়ারের কাজ করা হয়। কাজের চাপ ও কম নয়। তাই আমি ভাবলাম আমার হার্ডডিস্কটিও রিপেয়ার করে নিই। আমার ব্যাড সেক্টর রিপেয়ারের প্রয়োজন ছিল না।

কেননা মাত্র ১০ মাস হল ৩৮,৮৫০ টাকাতে  নতুন পিসি ক্রয় করলাম। সেখানে সিগেট কোম্পানীর ১ টেরাবাইটের হার্ড ডিস্ক নিয়েছিলাম মাত্র ৫,০০০ টাকায়। এখন অবশ্য মার্কেটে হার্ডডিস্কের দাম বৃদ্ধি পেয়েছে- ৫০০ এমবির দাম প্রায় ৭,০০০৳।
(উল্লেখ্য- সিগেট হল বর্তমানে হার্ডডিস্ক প্রস্তুতকরনে পৃথিবীর সর্ববৃহৎ প্রতিষ্ঠান। বেশ কয়েক বছর পূর্বে বাজারে Maxtor,Quantum নামে যে হার্ডডিস্ক কোম্পানী ছিল তা সিগেট মালিকানা হিসাবে গ্রহন করে-তথ্যসূত্র PC World.com-03/12/2011) তবু ভাবলাম হার্ডডিস্ক রিপেয়ার করতে দেয়া যাক।

কাজের ফলাফল কতটুকু সত্য তা জানা যাবে। হার্ডডিস্ক তাদের কাছে প্রেরন করলে তারা প্রতিউত্তরে বললেন মামা ৩০ মিনিট পর এসে হার্ডডিস্ক নিয়ে যাবেন। ৩০ মিনিট পর হার্ডডিস্ক গ্রহন করলাম। অবশ্য তারা আমার কাছ থেকে কোন ফী নিল না, আমি দিতে চাইলাম তবুও তারা গ্রহন করলেন না। আমি প্রশ্ন রাখলে প্রতিত্তরে তারা বললেন, আপনি কম্পিউটার বিষয়ে অনেক কিছু জানেন মামা! তাছাড়া প্রতিনিয়তই আপনার সাথে আমাদের দেখা হয়। আরে বলতে গেলে আপনি তো আমাদের পরিবারের সদস্য। তাই নিতে লজ্জাবোধ লাগছে। এই দিকে আমার মনেও সন্দেহ থেকে গেল – কিভাবে ১ টেরাবাইটের হার্ডডিস্ক মাত্র ৩০. মিনিটের সময়ের ব্যবধানে রিপেয়ারিং সম্ভব। অবশ্য আমি কোনরুপ মন্তব্য করলাম না। এই দিকে হলে/ছাত্রাবাসে এসে আমার কালেক্ট করা HDD Re generator সফটটির সাহায্য পরীক্ষা করে দেখলাম কাজের কাজ কিছুই হয়নি। তাহলে ভাবুন একেত আমার হার্ডডিস্কের এই অবস্থা হয় তাহলে অপরজনের হার্ডডিস্কের অবস্থা কিরুপ হবে তা খোদা-তায়ালাই ভাল জানেন। ঐ ঘটনার দিন বিকালে যেখানে হার্ডডিস্ক ঠিক করতে দিয়েছিলাম সেখানকার এক মামার সাথে আমার ক্যাম্পাসে দেখা। তাকে সব কিছু বললে তিনি বললেন, মামা আসলে কি বলব আমাদের কাছে রিপেয়ার করার মত ঐ সফট নেই। এখন পাবলিক ছাড়ে না তাই বাধ্য হয়ে হার্ডডিস্ক পার্টিশন বা সেটাপ করে তাদের অনেককে বুঝিয়ে দেয়া হয় ব্যাড সেক্টর রিকভার করা হয়েছে। আসলে সবাই তো আর কম্পিউটার প্রযুক্তি বোঝে না……. ইত্যাদি। আমরা অবশ্য Norton Ghost দিয়ে কাজ করি। (উল্লখ্য এখানে Norton Ghost কোন ব্যাড সেক্টর রিপেয়ারিং সফট নয়, মূলত হার্ডডিস্কের পার্টিশেনর কাজ করতে এবং সংক্ষেপে এক হার্ডডিস্ক থেকে অন্য হার্ডডিস্ক ড্রাইভকে ক্লোন করে O/S ট্রান্সপার করা হয়। যা মাত্র ০৮/১০ মিনিটে কাজ করা সম্ভব।)
যাহোক, অনেক গল্প হল। এবার কাজের কথায় আসি। আমি কিছুক্ষন পূর্বে HDD Re generator নামে যে সফটওয়্যারটির কথা বললাম। এটিই হল সেই সফটওয়্যার যার সাহায্য ব্যাড সেক্টর রিপেয়ার করা সম্ভব। হার্ডডিস্ক ব্যাড সেক্টর রিপেয়ার করার মত যত সফটওয়্যার আছে । এটি জনপ্রিয়তার দিক খেকে সকলের শীর্ষ পর্যায়ে ও একটি বিশ্বস্ততম ইউটিলিটি সফট। সফট ওয়্যারটি ডাউনলোড করতে আমার দেওয়া লিংক অনুসরন করলেই চলবে।

১। সফট ওয়্যারটি ডাউনলোড করে যখন ইনষ্টল করবেন তখন ইনষ্টলের শেষ পর্যায়ে নিম্নোক্ত চিত্রনুয়ায়ী Launch the program থেকে টিক উঠিয়ে দিয়ে Finish করুন। ভূলেও প্রোগ্রামটি রান করবেন না।

২। এবার উক্ত ডাউনলোড করা ফাইল থেকে HDD Regenerator.exe এবং hddreg.exe ফাইল দুটি কপি করে C:\Program Files\HDD Regenerator
ফোল্ডারে copy & Paste করে Replace করুন

৩। এখন HDD Regenerator ফাইলটি রান করুন/চালু করুন। দেখা যাবে সফটওয়্যারটির রেজিষ্টার্ড ভার্সন হয়ে গেছে

৪। এবার কাজের পালা। আপনি যদি বুটেবল সিডি তৈরী করতে চান তাহলে Bootable CD/DVD তে ক্লিক করুন। Choose Recorder থেকে আপনার সিডিরমটি সিলেক্ট করুন। এবং সিডি রমে একটি ব্লাংক সিডি প্রবেশ করাতে হবে।

৫। Recording Speed হতে যে কোন স্পীড সিলেক্ট করে Burn CD তে ক্লিক করুন। ৩/৪ মিনিট সময় নিবে। ব্যাস তৈরি হয়ে গেল Bootable CD

৬। আর যারা সিডি তৈরী করতে পারেন না। তাদের চিন্তিত হবার কিছুই নাই।
Click here to repair physical bad sectors on damaged drive
 surface directly under windows (XP/Vista/7) এ ক্লিক করুন
৭। হার্ড ডিস্কটি সিলেক্ট করে Start Process এ ক্লিক করুন-

 ৮। একটি কালো স্কীন আসবে। সেখানে Enter Choice-এ (যেখানে Scan & Repair লেখা Option টি আছে)
 সেখানে 1 দিয়ে এন্টার করুন। আর যদি এরুপ না দেখায় তাহলে Enter Choice-এ
(যেখানে Normal Scan (With/Without Repair লেখা Option টি আছে)
সেখানে 2 দিয়ে এন্টার করুন। নিম্নরুপ স্কীনের মত।

৯। ব্যাস কাজ শুরু হয়ে গেছে। স্কীনে কাজের বিভিন্ন ধাপ দেখতে থাকুন। সম্পূর্ণ কাজের ধারা শেষ হতে প্রায় ১/২ ঘন্টা সময় নিতে পারে। উদাহরনভাবে বলা যায় যে,আমার ১ টেরাবাইট হার্ডডিস্ক ব্যাড সেক্টর রিপেয়ার করতে প্রায় ৩.০০ ঘন্টা সময় নিয়ে ছিলো।

১০। এইভাবে কাজের প্রক্রিয়া যখন শেষ পর্যায়ে ১০০% দেখাবে তখন একটি Drive Map দেখাবে সেখানে যাবতীয় তথ্য থাকবে যেমন-

কতটি কতটি ডিটেক্ট/রিমুভ করতে পেরেছে, হার্ড ডিস্কে অন্য কোন সমস্যা অআছে কিনা ইত্যাদি। উক্ত স্কীন থেকে বাহির হওয়ার জন্য ESC কী প্রেস করুন।
১১। এবার উপভোগ করতে থাকুন ব্যাড সেক্টর মুক্ত একটি স্বাস্থ্য সম্পন্ন হার্ডডিস্ক। অবশ্য এই কাজটি করার ফলে আপনার
 পিসিরও পূর্বের তুলনায় অনেক পারফরম্যান্স বৃদ্ধি পাবে।

আর যারা Bootable CD তৈরি করেছেন তাদের কাজও আমার উপরোক্ত আলোটনার অনুরুপ সম্পুর্ণ কার্বন কপি। এখানে প্রধান কাজটা হচ্ছে Bootable CD থেকে কাজটি করতে হলে আপনার Bios অপশন থেকে প্রথমে First বুট হিসাবে সিডি রমকে দেখাতে হবে। অতপর Bootable CD টি সিডি রমে প্রবেশ করিয়ে বুট অপশনে যখন দেখাবে Press Any key to Continue …………. তখন যে কোন কী প্রেস করে কাজের প্রক্রিয়া শুরু করুন। আশা করি সমস্যা হবার কথা নয়।

নির্দেশনা-
১। হার্ডডিস্ক পার্টিশন করলে কিন্তু পূনরায় ব্যাড সেক্টর ফিরে আসবে। আমার এই কথাতে হয়ত অনেকে প্রশ্ন করবেন তাহলে ব্যাড সেক্টর রিপেয়ারিং করে কি লাভ হল? হ্যা লাভ হয়েছে। এই সফটওয়্যারটি ব্যবহারে আপনার সমগ্র হার্ডডিস্ক ড্রাইভের যতগুলো ব্যাড সেক্টর ছড়ানো ছিল তা সাজিয়ে গুছিয়ে একটি নিদিষ্ট স্থানে নিয়ে গিয়ে ব্লক করে রাখবে। ফলে পিসিতে কাজ করতে গেলে হার্ডডিস্ক ক্রাশ করবে না, হার্ডডিস্কের RPM সঠিকভাবে কাজ করবে। এবং হার্ডডিস্কের অযথা জায়গা নষ্ট হওয়া থেকে সুরাক্ষা দিবে।
২। একটা কথা অবশ্যই মনে রাখা দরকার হার্ডডিস্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আপনার হার্ডডিস্ককে যেভাবে সেটাপ করে দেয়।তা পরবর্তীতে ব্যবহারের পর পূর্বের কার্যকারীতা কখনোই ফিরে পাবেন না। এখানে পৃথিবীর যতবড় ইউটিলিটি ব্যবহার করেন না কেন? কেননা, হার্ডডিস্কের ভিতর একটি ফার্মওয়্যার যুক্ত থাকে তার প্রধান কাজ হল- হার্ডডিস্কটি কতবার চালু হয়েছে, কত ঘন্টা চলেছে, বর্তমান অবস্থা কিরুপ ইত্যাদি যাবতীয় খবর রাখা। অবশ্য এই রকম সফটওয়্যারও পাওয়া যায় যেখানে হার্ডডিস্কের যাবতীয় তদারকি করে। ইনশাআল্লাহ্ আমি যদি এই রকম কোন সফটওয়্যার পাই তাহলে পরবর্তীতে পোষ্ট করবার ইচ্ছা আছে।
৩। আর আপনি যদি বিশেষ কারনে পার্টিশন করেই ফেলেন। তাহলে পূনরায় HDD Regenerator2011 সফটওয়্যারটি চালু করে নিলেই হবে।
৪। হার্ডডিস্ক সুস্থ রাখতে তো দোষ নেই। তাই হার্ডডিস্কটি সুস্থ রাখতে ও ব্যাডসেক্টর ব্লক করে রাখতে ও কার্যকারীতা ধরে রাখতে  HDD Regenerator2011 টি অত্যন্ত কার্যকারী। আমি নিজে ব্যবহার করে এর ভাল ফল পাচ্ছি।

যারা এই সফট ওয়্যারটি নিয়ে কাজ করতে চান তারা আমার দেয়া এই লিংক হতে ডাউনলোড করুন-

হার্ডডিস্ক রিপেয়ারিং সফটওয়্যার- ১ম লিংক

অথবা, হার্ডডিস্ক রিপেয়ারিং সফটওয়্যার-২য় লিংক

আজ এই পর্যন্তই। অনেক কথা হল। ভাল লাগলে কমেন্ট করতে ভূলবেন না যেন। পরিশেষে সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ্ হাফেজ-

N.B- : DO NOT COPY MY ANY COLLECTION & AND DO NOT SHARE IT OF OTHER PERSONS  ™ AMD

————————————————————————————

Edited By-

AMD. ABDULLAH BIN ISLAM

CFBT, RU-6100

 

Advertisement:
পোষ্টটি লিখেছেন: AMD. Abdullah

AMD. এই ব্লগে 105 টি পোষ্ট লিখেছেন .

আসুন সবাইকে জানাইঃFacebook162Google+5Twitter2EmailDiggLinkedIn0Pinterest0Reddit0StumbleUpon0

ফেসবুক থেকে মন্তব্যঃ

এই পোস্টে ৪১টি মন্তব্য রয়েছেঃ

  1. 27
    rifat taque বলেছেন:

    bro ei software ta use korar por ki hard disk er partition and data gula ager obosthay thakbe? mane hard disk er j partition e j datagula ache segula age jevabe chilo sevabei thakbe, naki changed hoye jabe??????

  2. 26
    Arifur Rahman বলেছেন:

    ভাইয়া আমি kaspersky এক বছরের মেয়াদে ব্যবহার করছি । এই ক্ষেত্রে অন্য software এর প্রয়োজন আছে । আমি মাঝে মাঝে সব drive scan করি ।

  3. 25
    Amit Dey বলেছেন:

    Bad sector repair করল Hard disk এ Save থাকা সমস্ত তথ্য মুছে গিয়ে Hard disk blank হয়ে যাবে? নাকি সব তথ্য থেকেযাবে?

  4. 24
    Md. Nur Nobi বলেছেন:

    ধন্যবাদ আপনাকে এমন একটি অসাধারন পোস্ট করার জন্য।

  5. 23
  6. 22
  7. 21
    নিঃসঙ্গ পথিক বলেছেন:

    অনেক সুন্দর পোস্ট, ভাল লাগলো।

  8. 20
  9. 19
    sun বলেছেন:

    post ta je kawke attraction korbe kintu ami apnar dui ta link er kono ta thekei software ta download korte parci na. ami ki apnar positive response asa korte pari ?????????

    ami apnar immediate response asa korci. plssssssss

  10. 18
    dipto01bd বলেছেন:

    eti korle ki Harddisk formet hoiya jabe ??? ektu janaile valo hoito…….

  11. 17

    নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।

  12. 16
    htusar বলেছেন:

    সবগুলা ধাপ অনুসরণ করলাম; কিন্তু software টা ওপেন হচ্ছে না। যতবারই ওপেন দেই,কিচ্ছু আসে না। কি করব?

  13. 15
  14. 14
    শিমুল বলেছেন:

    অনেক দিন ধরে এরকম একটা সফটওয়্যার খুজতেছিলাম আজ পেয়ে খুব ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে। তবে এতদিনে ব্যাড সেক্টর আমার হার্ড ডিস্ককে মনে হয় শেষ করে দিয়েছে। কয়েক দিন ধরে আমার পিসি অন হচ্ছে না। cpu চলে কিন্তু মনিটরে কিছু আসে না তবে মনিটর লাইন পায়। আর cpu এর power switch এর নিচে যে লাল লাইটটা আছে (সম্ভবত হার্ড ডিস্ক এর লাইট) সেটা জ্বলে না। এই অবস্থায় কি হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে না অন্য সমস্যা যদি সমাধান জানেন তবে জানাবেন, উপকৃত হবো। আবারও ধন্যবাদ।

  15. 13
  16. 12
  17. 11
    AMD. ABDULLAH বলেছেন:

    Thanks for the Comment,Brother. এখানে অতি দু:খের সাখে বলতে হচ্ছে-পিসি হেল্প লাইনে ব্লগ বিরোধী কাজ হবে বলে মেইল আইডি দেয়া সম্ভব হল না। So, pls: Dont mind in this matter.

    • 11.1
      mohd.ismail hosaien miyaji বলেছেন:

      ভাই এখানে ব্লগ বিরোধী কি ভাবে হবে।আর আমিতো খারাপ কিছু
      জানতে ছাইতেছিনা।যাইহউক আমি একটা ইমেজ বানিয়ে দিলাম
      সম্বভ হলে বা জানা থাকলে সমাধান দিবেন আশা করি।আর হ্যা
      আমার এই ফটোটা তে অবশ্যাই অবশ্যাই আপনার নজর দিয়ে
      আমাকে সাহায্য করবেন।
      ফটোটা দেখেন। https://www.dropbox.com/s/ifwtlul6naura8q/Untitled1.jpg

      • 11.1.1
        AMD. ABDULLAH বলেছেন:

        ১। ইমেজটির লিংক প্রদান করার জন্য ধন্যভাদ। হ্যা এখানে বেশ কিছু ধারনা পেলাম। ব্রাদার, এখানে একটি প্রশ্ন- চিত্র দেখে অনুমান করছি আপনার হার্ডডিস্ক সম্ভাবত ৫০০ জিবি। পার্টিশন করলে সেটি ৪০-৪৫ এমনিতেই কমে যায়।চিত্রে দেখা যাচ্ছে- ৪ টি ড্রাইভ মিলে টোটাল স্পেস ৪৬৫ জিবি। কিন্তু আপনি এখানে উল্লেখ করেছেন যে, পূর্বে সি ড্রাইভে ছিল ১৩৯ জিবি। এখন সেটা ৪৮ জিবি দেখাচ্ছে। তাহলে- আপনার হার্ডডিস্কের পূর্বে কত জিবি ছিল? কারন প্রতিটি ড্রাইভ যদি ১৩৯ জিবি করে হয় তাহলে তো টোটাল স্পেস হয়-৫৫৬ জিবি। এখানে সম্ভাবত সি ড্রাইভে ১৩৯ জিবি ছিল, এবং অন্য কোন ড্রাইভে ৫০ ছিল। তা নাহলে তো ৫০০ জিবির হিসাব সঠিক হয়না।
        ২। এখানে আসলে উক্ত সফট: সাহায্য পার্টিশন পূর্বের অবস্থাতে ফেরত পাওয়া সম্ভব নই। তবে এর সাহায্য স্পেস কম-বেশী করার মাধ্যমে পার্টিশন রিসাইজ করতে হবে। আরেকটি কথা সফট: নিয়ে কাজ করতে গিয়ে যদি কোনভাবে ভূলবশত মিসিং হয়ে যায় তাহলে হার্ডডিস্ক পূরো ফরম্যাট ব্যতিত উপায় থাকবেনা।
        ৩। তবে আমি এতটুকু নিশ্চিত, যে সব টেকশিয়ান হার্ডডিস্কের পার্টিশন নিয়ে কাজ করেন তারা EASUS এর মত অন্যসব সফট: ব্যবহার করেন। যদি এই জাতীয় সফট: কাজ না হয় তাহলে হার্ডডিস্ক নতুন করে পার্টিশন করতে হয়।
        ৪। তবে হার্ডডিস্কের পার্টিশন পূনরায় ফেরত পাবার জন্য আপনি অন্য একটি সফট: ব্যবহার করতে পারেন। এই সফট: আমি নিজেও ব্যবহার করে ভাল ফলাফল পেয়েছি। এই সফট: নাম- EASEUS Partition Recovery. প্রায় ১০ মেগাবাইটের ফাইল।
        ডাউনলোড লিংক-
        http://www.easeus.com/partition-recovery/

        আশা করি এর মাধ্যমে কিছুটা হলে সুফল পাবেন।

        ৫। যেহেতু পূর্বেই বলেছি- এই কাজগুলো আসলে ব্যবহারিক ধরনের। তাই কমেন্টস এ- বিস্তারিত বলা ও লেখা সম্ভব হয় উঠেনা। অবশ্য এই বিষয় নিয়ে আমাদের টিমের পোস্ট করবার ইচ্ছা আছে। তাই সেই পর্যন্ত পিসি হেল্প লাইনের সাথে থাকুন।–ধন্যবাদ।

        • 11.1.1.1
          mohd.ismail hosaien miyaji বলেছেন:

          sorry for late replay.আমি একটু ব্যাস্ত ছিলাম।ধন্যাবাদ আবারও আপনার
          মতামতের জন্য।আমি পিসি হেল্প লাইনে সাহায্যর জন্য আবেদন করেচিলাম
          বাট নো আন্সার।তাহলে বুজা গেলো এখানে শুধু ছাপার জোরে বলা হয়।
          ৪৮ ঘন্টা অনলাইন service!!!
          ভুয়া সব ভুয়া!!!!সমাধান মনে হয় পিসিতে কি ভাবে গান শুনা জায়!কি ভাবে
          ভিডিও দেখা যায় এই গুলোর বিষয়ে প্রশ্ন করলে মনে হয়!সমাধান পেতাম
          তাড়াতাড়ি!!!!
          আই জাস্ট ওয়ান্ডারিং!কোন এডমিন বা কেউ আমার সমস্যাটার বিষয়ে পারি
          বা পারবোনা!!কিছুই লিখলোনা শুধু বড় বড় কথা আছে আমাদের!!
          আমরা সব সমস্যার সমাধান করি ২৪ ঘন্টা <=====/ কথাটা বলা লিখা কি
          ঠিক হলো আপনি বলুনতো।যে ব্যাক্তি কম্পিউটার বানিয়েছেন সে নিজে ও তো
          কোন দিন এমন মন্তব্যা করার ছিন্তা মাথায় আনেন নি।
          আর দেখেন তো আমরা হুজুগে বাংগালিরা কি ভাবে বলে পেলি আমরা সব পারি
          আসলে আমাদের চাপা চাড়া আর কিচুই নেই!!এই কথার সাথে আরো ও একটি
          এসে যায়!সেটি লিখবোনা দুঃখ পাবেন হয়তো।

          এতো কিছুর পরে ও আমার সব দুঃখ নিবারন হয়ে গেলো কারন আমার প্রত্যাকটি
          লিখার জবাব আপনার কাছ থেকে পেয়েছি উহাই আমার বড় সফলতা!!
          সমস্যা সমাধান হয়েছে কি হয়নাই সেটা বড় ব্যাপার নয়।।।

          হ্যাঃ আমার হাড ডিস্ক এর প্রচু্র জায়গা যখন আমি দেখচিলাম না তখ্ন আমার
          মাথাটা কিন্তু কাজ করছিলনা।আমার কাচে কিচু পুরনো সফটওয়্যার আচে
          ওই গুলো আমার কম্পানি ভিবিন্ন ভাবে কিনেচিল ওদের দরকারে!আর ওই ধরনের
          কিছু জেনুইন সফটওয়্যার আছে আমার কাছে আমি ওখান থেকে একটা ইন্সটল
          করে শুধু হাড ডিস্ক রিকোভার নয়!আমার পু্রো কম্পিউটার কে আমি আগের রুপে
          পেলাম শুধুমাএ ছোট ওই সফটওয়্যার এর গুনে।।আসলে আমি মনে করি সে দিন
          বিপদে পড়ে আমি অনেক কিছু শিখে নিলাম এই ধরনের এ্যাকসিডেন্ট কে এখন
          আমি কেয়ার করিনা।
          আপনাকে যখন ফটোটা দিয়েছিলাম তখন আমি আমার পিসির স্পেস এর দিকে
          দেখিনাই মাএ ২/৩ মিনিটে আমার সব সমস্যা সমাধান করে দিল ওই সফটওয়্যারটি ভাবতে ও অবাক লাগে তাইনা!আমি কোন পাওাই দেইনি ওই সফ…
          কিন্তু ২/৩ মি।পর পিসি রিসেট নিয়ে সব কিছু জখন পিরে পেলাম তখন ও আমার বিশ্বাশ হচছিলনা!এতকম সময়ে সমাধান পাবার কথা ও নয়।সে জন্য না দেখে
          স্কিন সট এর একটা পটো ও দিয়ে দিলাম আপনাকে আমি ২০ মি।পর দেখতে
          পেয়ে খুশিতে আমি আত্মহারা হয়ে গেলাম।
          আর আজ থেকে আমার ওয়াদা না বুজে বা না শুনে কো সফটওয়্যার পিসিতে
          নামাবোনা।ভাল থাকবেন অনেক বড় হয়ে গেলো লিখাটা।

  18. 10
    mohd.ismail hosaien miyaji বলেছেন:

    আবার ও আমার সালাম আর সদ্য ফোটা লাল গোলাপের শুভেচছা রহিলো।
    আপনার গুরুত্বর্পুন সময় নস্ট করে আমাকে সময় দেওয়ার জন্য।

    এবং অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার প্রতি
    আপনার এই অসীম সহযোগিতার জন্য।

    আসলে আপনাকে গুরু বলে সম্বোধন করলাম এই জন্যাই
    জাস্ট আপনাকে একটু উৎসাহ দেওয়ার জন্য।
    আপনি যেই তেলেসমাতি দেখিয়েছেন গুরু থেকে কম
    কিসে আপনি বলুন তো :) :) :) :p :p

    শিক্ষার কোন বয়স নেই।আমি পিসি হেল্প লাইনের জম্ম লগ্ন থেকে
    আসি এই সাইটে বাট আজ অবধি কিছু লিখিনাই সময় সুজোগ
    কোনটাই আমার জোঠেনা।তবে আশা আছে লিখবো ইনশাআল্লাহ।

    আর আমি আপনাদের মতো এতো পাকাপক্ত ও নয়।
    সামান্য কিছু জানি।ভাই মেহনতি বলে কথা একদিন
    বাসা থেকে না বের হলে বউ বাচছা কি খাবে।

    তবে হ্যা যে টুকু সময় পাই নেটে আসতে ছেস্টা করি
    দেখেন এখন রাত কয়টা বাজে।অন লাইনে কিছু প্রবাসি
    বন্দু আছে তাদের সুখ দুঃখ শেয়ার করি নিয়মিত।
    ঘুমাতে যাব রাত ৪টার পরে।সকাল সাড়ে ৯টায় বাচছার স্কুল
    এরপর আমার জিবিকার সন্দান।
    এভাবে কাঠে আমার জিবন।

    আপনারা চাএ মানুষ আপনারা আমাদের থেকে ভাল ই আছেন
    ভাল খাচছেন আপনাদের কৌফিয়ত যদি ও থাকে তবু ও ভাল।

    নতুন যে সফটওয়্যারটা দিয়েছেন সেটা কালকে দেখবো
    এবং যে ভাবে দেখিয়েছেন আশা করি পারবো।
    না হলে আপনি আছেন আশা করি।অনেক সহজোগিতা
    করতেছেন এবং আশা করি আগামিতেও পাবো।

    may allah always helping you.&
    take care your self my dear bro…
    allah hafiz.

  19. 9
    mohd.ismail hosaien miyaji বলেছেন:

    শুরুতে আমার সালাম ও শুভেচছা নিবেন।আসলে আপনার ধারনাটা ঠিক নয়
    আমি ৯৬ থেকে নেট ও কম্পিউটার এর সাথে সংযুক্ত।আমি বিদেশে একাউন্ট
    ভিবাগ এ কাজ করেছি প্রায় ১২ বসর এর মতো।একটা শিপিং কম্পানিতে

    তাই বলে যে আমি নেট বা কম্পিউটার এর জগতে একদম হিরো তা নয়
    আমি জিরো।আর আপনি আমার গুরু এটা মানতে আমার কোন সন্দেহ নেই
    সেটা আমি এক বাক্য শিকার করি।

    আর কম্পিউটার এমন একটা জিনিস মনে হয় শেখতে শেখতে
    দাত পড়ে গেলেও আমার মনে হয় কিছু বাকি থেকেই যাবে।
    আপনি ও মনে হয় আমার সাথে একমত পোষন করবেন।

    আমি যখন ফাইলটা ডাউনলোড করতে গিয়েছিলাম আমি সিউর
    হয়তো ওদের সাইট বা সাভার কোথাও কোন সমস্যা ছিল।
    যার ধরুন আমি পারিনি ডাউনলোড করতে।
    আজকে কোন সমস্যা দেখতেছিনা।ডাউনলোড করতে
    বাট এখনো ০% কারন দিনের বেলায় আমি ভালো স্পিড পাইনা।
    আমি রবি আনলিমিটেড ব্যাবহার করি।
    যাই হউক আমি আমার এই লেখাগুলো দিয়ে আপনাকে হেয় বা
    প্রতিপন্ন কোনটাই করতে ছাইনি।আশা করি ক্ষমা ছোখে দেখবেন।

    আর একটা মাএ এডভাইস ছাইবো মাএ একটাই।
    সেটা হলো আমি ল্যাপটপ উইজ করি।বলতে গেলে
    লেটেস্ট ই বুজায় কোরআই ৫। ৪জিবি রেম।৫০০জিভি
    হাডডিস্ক।আমি ছাই আমার হাডডিস্ক টাকে (এখন এই ৫০০জিভি
    ৪ভাগে আছে)আমি তাকে ৬ভাগ করতে ছাই তার কারনটা হল
    আমার বাসাতে আর কোন কম্পিউটার নেই।আমার অফ টাইমে
    আমার ওয়াইফ ও উইজ করে।মাজে মাজে কিছু ফাইল সেও
    সেইব করে আর আমিও করি এখন প্যাছ লেগেই থাকে
    কয়েকবার ঝগড়া ও হয়েছে।
    তাই এর থেকে পরিএান পেতে আমি মোট ৬টা ভাগ করে
    ওকে দেখিয়ে দেব।যে এইতিন টা ওর আর বাকি তিনটা আমার
    এই হলো মুল আলোছনা।
    অনেক বড় হয়ে গেল তার জন্য সত্যিই আমি দুঃখিত।

    • 9.1
      AMD. ABDULLAH বলেছেন:

      কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্যক ধন্যবাদ।
      আপনি ১০০% সঠিক কথাই বলেছেন আসলে কম্পিউটার জানার শেষ নাই। আমার নিজেরও মনে হয়, এখনো আমি অনেক কিছু জানি না এবং জানারও কোন শেষ নাই। তাইতো পিসি হেল্প লাইন সাইটে নিজের জানা বিষয়গুলো শেয়ার করি এবং অজানা বিষয়ক তথ্যাবলী সংগ্রহ করি ও সেই মতে কাজ করি।
      ২। আপনি এখানে আমাকে গুরু বলে সম্বোধন করেছেন। এই জন্য নিজেকে অনেকটা লজ্জাবোধ করছি। যাইহোক এখানে মনে করি আপনিও একজন গুরু।গুরু সবাই। কেননা, এক জনের নিকট হতে প্রত্যেকেরই অনেক কিছু জানার ও শেখার বিষয় আছে। তাছাড়া আপনার আলোচনা হতে জানলাম সেই ৯৬” হতে পিসি ব্যবহার করছেন। সেই সময় অনেক ছোট ছিলাম, প্রাইমারীতে পড়াশোনা শুরু করি। ঐ সময়ে কয়জনই বা পিসি অপারেট করত? কাজেই আপনি ব্যবহারকারী হিসাবে অনেক পূরানো ও অভিজ্ঞ।
      ৩। আপনি যে সমস্যার কথা বলছেন- মূলত এখানে পার্টিশনকে ৪ টি হতে ৬ টি করতে চাইছেন। হ্যা এই কাজটি করা যায়। তবে এই পদ্ধতি ২ টি ভাবে করা যায়। আসলে কমেন্টে এত বিস্তারিতভাবে বলা সম্ভব নই। তাই আমার লেখা পিডিএফ ফাইলটি একটু কষ্ট করে নামিয়ে নিন ও সেই সাথে একটি সফটওয়্যার।
      ৪। বর্তমানে পিসি হেল্প লাইন কর্তৃপক্ষ ব্যবহারকারীদের পিসির যাবতীয় সমাধানে ২৪ ঘন্টা অনলাইনে সার্ভিস দিচ্ছে। আপনি ইচ্ছা করলে এখানেও সমস্যা মেইল আকারে জানাতে পারবেন।
      ৫। এই সম্পর্কে অতিদ্রুতভাবে পিসি হেল্প লাইনে আমার বিস্তারিত পোস্ট করবার ইচ্ছা আছে। আশা করি, যখনই সুযোগ পাবেন পিসি হেল্প লাইনের সাথে সময় দিবেন। পরিশেষে আপনার সুস্থতা ও উজ্জল-ভবিষ্যত কামনা করছি। সুস্থ থাকুন।
      পিডিএফ ফাইল লিংক-
      http://www.ziddu.com/download/19566381/AMDComment01.zip.html
      EASEUS Partition Master সফট ওয়্যারটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন-
      http://download.cnet.com/EaseUS-Partition-Master-Home-Edition/3000-2248_4-10863346.html?tag=mncol;1

  20. 8
    mohd.ismail hosaien miyaji বলেছেন:

    ভাইজান ১ম লিংক এ ডাউনলোড করতে গেলে কিছুই নাই একটা লিংক আসে শুধু
    তাও ব্রাউজিং হয়না।দেখেন এই লিংকটা file:///C:/Users/Miyaji/Downloads/AMDHDDRegenerator2011.htm

    আর ২নং লিংক টাতে বলে সাইনআপ করতে।তাও ফ্রী নয়।প্রিমীয়াম।
    আপনি নতুন করে মিডিয়াফায়ারতে লোড করুন।ওখান থেকে সহজ
    ভাবে নামানো জাবে।
    ধন্যবাদ

    • 8.1
      AMD. ABDULLAH বলেছেন:

      কমেন্ট করার জন্য ধন্যবাদ।আপনি বোধ হয় নতুন পিসি ব্যবহারকারী, তাই হয়ত ফাইল শেয়ারিং সাইট সম্পর্কে ধারনা কম। আমি যে ২ টি সাইটের লিংক দিয়েছি তা সবই ঠিক আছে। প্রায় ২১৫ জন ইউজার এই সফটওয়্যারটি ডাউনলোড করেছেন। বিশেষ করে ১ম লিংক হতে অর্থাৎ এই রকম সাইট (Adf.lY সাইট হতে) কিভাবে ফাইল ডাউনলোড করতে হয় এই সাইট নিয়ে আজকে পোস্ট করেছি। আমার পোস্টটির শেষের অংশ পড়লেই বুঝতে পারবেন। লিংক http://www.pchelplinebd.com/?p=23967
      সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন-
      http://www.ziddu.com/download/18114895/AMDHDDRegenerator2011.zip.html

  21. 7
  22. 6
    AL-AMINB বলেছেন:

    ভাই আমি এটা একবার ব্লগে দেখেছিলাম।
    তারপর থেকে খুজে চলেছি।
    But
    বুঝতেই পারছেন… পাই না খুজে।
    আজ আপনার মাদ্ধমে পেলাম।
    আসলেই দারুন উপকারি একটা জিনিস।
    many many thanks @ AMD. ABDULLAH ভাই।

  23. 5
    mohd.ismail hosaien miyaji বলেছেন:

    আমাকে একটু সাহায্য করুন প্লিজ প্লিজ প্লিজ।।।।

    আমার হার্ডডিস্ক মোট ৫০০জিভি ।সেটা মোট ৪ভাগে ৪টা ড্রাইভে ছিলো।
    আমি ১বার ফরম্যাট দিয়েছিলাম তারপর থেকে এখন আমি ৩টা ড্রাইভ
    দেখতেছি।৪টা আছে অবশ্যা সেটা রাইটার সহ।

    প্রথমে রাইটার সহ ৫টা ছিলো।এখন যে ড্রাইভটি রাইটার সো করতেছে
    (F:) নামে ।এটা ছিল আমার হার্ডডিস্ক ড্রাইভনেম।রাইটার ছিল অন্য (G:)
    or (H:) নামে।এটা কি ভাবে মুছে গেল ঠিক খেয়াল করতে পারতেছিনা
    এখন আমি এটা পিরিয়ে আনতে ছাই প্লিজ আমাকে সাহায্য করুন।
    আমি ৭ ব্যাবহার করি।
    ধন্যবাদ সকল কে।

    • 5.1
      AMD. ABDULLAH বলেছেন:

      মন্তব্য করার জন্য ধন্যবাদ। এটা আসলে একটি ব্যবহারিক বিষয়মূলক সমস্যা। কিছু না দেখে সঠিকভাবে বলা ও বোঝা মুশকিল। তার উপর কমেন্টে বিস্তারিতভাবে বলা ও দেখানো দূরহ ব্যাপার। যাইহোক আপনার সমস্যা দুটি ভাবে দেখতে পাচ্ছি-তথা-
      ক। যেহেতু উইন্ডোজ ৭ দ্বারা ইনষ্টল করেছেন হয়ত সঠিকভাবে পার্টিশন সেটাপ দেয়া হয়নি।
      থ। ভূলবশত কোন কারনে কোন ড্রাইভ ডিলেট হয়ে গেলে এরুপ সমস্যা হলে কিংবা হার্ডডিস্ক গারবেজ হলে-
      এখন এই সমাধানটি করতে হলে-
      ১। প্রথমে ডেস্কটপে যান > My Computer আইকন সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করুন, একটি মেনু ওপেন হবে।
      ২। সেখান হতে Manage এ- ক্লিক করুন। Computer Management নামে নতুন একটি উইন্ডো ওপেন হবে।
      ৩। এখান হতে Disk Management এ- ক্লিক করুন। এতে আপনার কতটি পার্টিশন/ড্রাইভ আছে তা শো করবে। স্কীনের নিচে দেখুন বক্স আকারে ড্রাইভগুলো বিভিন্ন কালারে (নীল, সবুজ) শো করছে।
      ৪। এখানে দেখুন- হার্ডডিস্কের কোন ড্রাইভ Unallocated হিসাবে শো করছে কিনা?(মূলত কোন ড্রাইভ ডিলেট হয়ে গেলে সেখানে ড্রাইভের কোন Letter না দেখিয়ে শুধুমাত্র জায়গা/Space দেখা যায়। এটাই হল Unallocated.)
      ৫। এখানে Unallocated হিসাবে যে ড্রাইভটি শো করবে বা পাওয়া যাবে সেটিতে মাউসের ডান বাটনে ক্লিক করুন। নতুন একটি মেনু অআসবে।
      ৬। সেখান হতে New Partition এ-Next ক্লিক করুন> এইভাবে হয়ত ৩ বার Next এ-ক্লিক করতে হবে। অতপর Perform a Quick Format এ- টিক মার্ক দিয়ে Next এ-ক্লিক করুন। পরিশেষে Finish করুন।
      (অবশ্য এই সকল অপশনের কাজ নিজেই দেখে বুঝতে পারবেন)

      এইভাবে কাজ করলে আশা করা যায় আপনার হারানো ড্রাইভটি ফিরে পাবেন। তবে এখানে কিন্তু কোন পূর্বের ফাইল পাবেন না। এইভাবে কাজ না হলে উইন্ডোজ নতুন করে ইনষ্টল করা ব্যতিত উপায় থাকবে না।

      • 5.1.1
        mohd.ismail hosaien miyaji বলেছেন:

        ভাই ধন্যবাদ দিয়ে আপনাকে ছোঠ করতে চাইনা।আমার কাজ হয়েছে আপনি
        যে ভাবে বলেছেন ওই ভাবেই আমি ও করেছি বাট কমান্ড গুলো ছিল অন্য
        ধরনের।তারপরে ও আপনি গুরু।
        আশা করি এই ধরনের আরো লিখবেন আগামিতে। আমরা আছি আপনাদের সাথে।

        • 5.1.1.1
          AMD. ABDULLAH বলেছেন:

          অনুপ্রেরনামূলক কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া। আসলে আমি আপনাকে যে টপিসগুলো দিয়েছিলাম তা এক্সপি অনুসরনে করেছিলাম। কেননা, তখন আমার পিসিতে উইন্ডোজ ৭ ছিলনা। সুতরাং এক্সপি হতে ৭ এর ডিজাইন ও কোডিং গুলো একটু অন্যরকম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তবুও ৭এর এক্সপির সাথে বেশকিছু মিল আছে।
          আপনি যে সফট: নামাতে পারেন নি তার লিংক-
          http://www.ziddu.com/download/18114895/AMDHDDRegenerator2011.zip.html
          এই ধরনের সাইট হতে কিভাবে ফাইল ডাউনলোড করা যায় তা নিয়ে আজকে ১টি পোস্ট করেছি নিচের লিংকে ক্লিক করলেই বুঝতে পারবেন-
          লিংক http://www.pchelplinebd.com/?p=23967

  24. 4

    খুব সুন্দর লেখছেন ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের কে এতো সুন্দর একটা টিপস দেয়ার জন্য।

  25. 3
  26. 2
    রহস্যময়ী ভিজিটর বলেছেন:

    বন্ধু পোস্ট পড়ে বেশ ভালই লাগলো! আশা করি অনেকের কাজে আসবে। আচ্ছা এটা কি ক্রাক ফাইল বা লাইসেন্স নং দিতে লাগবে কি?

  27. 1
    Labib বলেছেন:

    ভাই সুন্দর একটা পোস্ট দিয়েছেন। এত সুন্দর বলে পাগলেও বুঝতে পারবে ব্যাড সেক্টর কী।সুদর পোস্টটার জন্য ধন্যবাদ।

মন্তব্য করুন

Advertisement:



৫.২০১ সেকেন্ড লেগেছে পেজটি লোড হতে