স্বাগতম, পিসি হেল্পলাইন বিডিতে,

আপনি ইচ্ছে ব্লগে সব ধরণের আইটি/মোবাইল সম্পর্কিত পোস্ট শেয়ার করতে পারেন, তাছাড়া, আমাদের হেল্পলাইন রয়েছে আপনাদের সর্বোত্তম সেবায়।

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য...

Member Login
Lost your password?
Not a member yet? Sign Up!

এখন ফটোশপে বাংলা লিখবেন খুব সহজে

>>> এই পোস্টটি ৯৩২ বার দেখা হয়েছে <<<

যাঁরা অ্যাডোব ফটোশপে ছবি নিয়ে বিভিন্ন কাজ করে থাকেন, তাঁরা প্রায়ই বাংলা লিখতে গিয়ে একটা সমস্যায় পড়েন। সেটা হলো বাংলা লেখার সফটওয়্যার ‘অভ্র’ দিয়ে কোনো শব্দ লিখলে সেটা কপি করে অ্যাডোব ফটোশপে নিলে তা আর পড়া যায় না। লেখার ফন্টগুলো নষ্ট হয়ে যায়। এর কারণ হলো, অ্যাডোব ফটোশপ ইউনিকোড সমর্থন করে না। এ সমস্যা এখন আর কোনো ব্যাপারই নয়।


আপনি চাইলেই অভ্র দিয়ে লেখা যেকোনো কিছু সরাসরি অ্যাডোব ফটোশপে ব্যবহার করতে পারবেন। এ জন্য অন্য কোনো সফটওয়্যারও ব্যবহার করতে হবে না, অভ্র দিয়েই হবে।
সবার প্রথমে অভ্র-এর টাস্কবার থেকে সেটিংসে ঢুকুন। তাহলে একটি তালিকা আসবে। তালিকা থেকে ৪ নম্বর অর্থাৎ Unicode to bijoy text converter-এ ক্লিক করুন। তাহলে নতুন একটি বক্স আসবে। যা লিখতে চান, সেটা অভ্র ব্যবহার করে ওপরের অংশে লিখে ফেলুন। এবার Convert To Bijoy Encoding ট্যাবে ক্লিক করুন। এবার লেখাটি রূপান্তরিত হয়ে নিচের অংশে চলে আসবে। এখন এই নিচের অংশের লেখাটি কপি করে অ্যাডোব ফটোশপে ব্যবহার করতে পারবেন।
মনে রাখবেন, এ ক্ষেত্রে লেখা কপি করে নেওয়ার পর অ্যাডোবে নিয়ে বাংলা যেকোনো ফন্ট নির্বাচন করে দিতে হবে।
একই ভাবে এসব লেখা পেইন্ট বা অন্য যেকোনো সফটওয়্যারেও ব্যবহার করতে পারবেন, যদি তা বাংলা ফন্ট সমর্থন করে।

আমার লেখায় ভুল হলে আমাকে নিজ গুনে ক্ষমা করবেন।

Advertisement:
পোষ্টটি লিখেছেন: আব্দুল বারী

আব্দুল বারী এই ব্লগে 11 টি পোষ্ট লিখেছেন .

আসুন সবাইকে জানাইঃFacebook1Google+1Twitter0EmailDiggLinkedIn0Pinterest0Reddit0StumbleUpon0

ফেসবুক থেকে মন্তব্যঃ

এই পোস্টে ৫টি মন্তব্য রয়েছেঃ

  1. 5

    নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।

  2. 4
  3. 3
    পথহারা ভিজিটর বলেছেন:

    Thanks for share nice this Post. জেনে খুব ভাল লাগছে-

  4. 2
  5. 1
    Afikur Rahman বলেছেন:

    আগে থেকেই জানতাম। বাট অনেকেরই হয়তো কাজে লাগবে তাই থ্যাংকস শেয়ার করার জন্য।

মন্তব্য করুন