স্বাগতম, পিসি হেল্পলাইন বিডিতে,

আপনি ইচ্ছে ব্লগে সব ধরণের আইটি/মোবাইল সম্পর্কিত পোস্ট শেয়ার করতে পারেন, তাছাড়া, আমাদের হেল্পলাইন রয়েছে আপনাদের সর্বোত্তম সেবায়।

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য...

Member Login
Lost your password?
Not a member yet? Sign Up!

➨ ইন্টারনেটের গতি বৃদ্ধির গোপন উপায় (পর্যায় 2) ! Get Ready For Fastest Internet Experience… !!

>>> এই পোস্টটি ১৪,৯৬৯ বার দেখা হয়েছে <<<

➨ Get Ready For Fastest Internet Experience... !! ►►►

Speedy Internet (For Wireless Connetion)

 

 

 

 

 

 

 

 

 

যারা আমার পোষ্ট প্রথম পড়ছেন তাদেরকে বলবো যে ইন্টারনেটের গতি বিষয়ক আমার পূর্বের পোষ্টটি প্রোফাইল লিংক থেকে পড়ে আসুন কিংবা সরাসরি দেখতে এখানে Click করুন।

প্রথমেই সবাইকে সুভেচ্ছা।

আমরা সবসময় ইন্টারনেটের সীমাহীন পরিমন্ডলে যথাসম্ভব দ্রুততার সাথে চলতে চাই। এই কারনে বিভিন্ন উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ষ্ঠানের সরণাপন্ন হই। ভাল ডেফিনেশনের কম্পিউটার ব্যাবহারের চেষ্টা করি। ইন্টারনেটের সারভারগুলোও সময়ের সাথে সাথে আপগ্রেড করা হয় উচ্চ গতির তথ্য বিনিময়ের উদ্দেশ্যে।

কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে অনেককিছুই পরিবর্তিত হলেও আমাদের ইন্টারনেটের গতি পড়ে আছে সেই মান্ধাতার আমলে। অনেক সময় দেখা যায়, উচ্চগতির ইন্টারনেট সংযোগ নেয়ার পরেও ব্যবহারের সময় আশানুরূপ গতি আমরা পাই না। এর বিভিন্ন কারন রয়েছে। নীচে আপনার ইন্টারনেটের গতি তুলনামূলক বৃদ্ধি করার কিছু উপায় দেয়া হল।

 

 ইন্টারনেটের গতি বৃদ্ধি করার ১০টি সাধারণ উপায়:

১) প্রথমে সফল ভাবে আপনি যে সংযোগটি ব্যবহার করেন, সেটি দিয়ে ইন্টারনেটে যুক্ত হোন।

এখন www.speedtest.net ঠিকানা থেকে আপনার বর্তমান ইন্টারনেটের গতি দেখে আসুন কিংবা আপনার পরিচিত কোন সাইট থেকে নিদৃষ্ট পরিমান সাইজের কোন ফাইল নামান। এটি হতে পারে 1MB এবং একই সাথে কত সময় লাগে ফাইলটি ডাউনলোড হতে তা লক্ষ করুন।

স্পিড দেখুন…

২)এবার কানেকশনটি Disconnect করে দিয়ে মডেম/ডিভাইসটি লাগানো অবস্থায় আপনি আপনার কম্পিউটারের Run এ গিয়ে লিখুন compmgmt.msc এবং কিবোর্ড থেকে Enter চাপ দিন। অথবা My Computer এর উপর Right Click করে Manage অপশনটি ক্লিক করুন। কম্পিউটার Management চালু হবে।

এবার বামে থাকা Device Manager ক্লিক করলে ডানে আপনি আপনার কম্পিউটারের ডিভাইসগুলোর লিষ্ট দেখতে পারবেন। এখান থেকে Ports(Com & Lpt) আইকনের বা’দিকের (+) চিন্হটিতে ক্লিক করুন। আপনার কম্পিউটারে সংযুক্ত সকল ডিভাইসের কমিউনিকেশনের পোর্ট দেখতে পাবেন। এখান থেকে Communications Port এর উপর ডবল Click করুন

Properties Open হবে।

এখান থেকে Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। Data Bits সর্বোচ্চ (8) এবং Advance অপশনে যেয়ে রিসিভ এবং ট্রানেসফার বাফার High দেয়া আছে কি’না লক্ষ করুন।

৩) একই উপায়ে Communications Port এর নীচে থাকা আপনার মডেমটি যদি Show করে তবে সেটির ক্ষেত্রেও Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। Data Bits সর্বোচ্চ (8) এবং Advance অপশনে যেয়ে রিসিভ এবং ট্রানেসফার বাফার High দেয়া আছে কি’না লক্ষ করুন।

৪) Run > compmgmt.msc > Computer Management থুলে আপনার Modems অপশনটিতে ডবল ক্লিক করে Properties এ যান এবং Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। (অবশ্যই মডেমটি লাগানো ও ডিসকানেক্ট করা অবস্থায়)

৫) প্রতিবার ইন্টারনেটে যুক্ত হওয়ার পূর্বে Control Panel থেকে Network Connection এ যেয়ে আপনার কানেকশনটিতে ডবল ক্লিক করে Properties অপশনটিতে গিয়ে Configure অপশনটি ক্লিক করুন এবং Maximum Speed সর্বোচ্চ রয়েছে কি’না দেখুন।

না থাকলে সর্বোচ্চ মান (921600) ঠিক করে দু’বার Ok করুন। তবে অবশ্যই কানেকশনটি Disconnect করে দিয়ে মডেম/ডিভাইসটি লাগানো অবস্থায়।

৬) বারবার ৫ নং টিপসটি অবলম্বনের বিরম্বনা এড়াতে ‘Network Connection’ এ যেয়ে আপনার কানেকশনটির একটি Shortcut লিংক তৈরি করে Desktop এ রেখে দিন এবং পরবর্তিতে শর্টকাট ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হোন।

 

*** গোপন টিপসঃ

৭) ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় Run > taskmgr > Ok করে অথবা Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার ওপেন করুন।

সেখানের Application ট্যাব থেকে আপনার নেটওয়ার্ক কানেকশনের Application –টিতে Right/ডান ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে নেটওয়ার্ক কানেকশনের Application-টির প্রসেস দেখাবে।

উক্ত Process এর উপরে Right Click করে Set Priority থেকে  ‘AboveNormal’ সিলেক্ট করে দিন।

৮) ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় টাস্ক ম্যানেজার ওপেন করুন।

সেখানের Application ট্যাব থেকে আপনার ইন্টারনেট ব্রাউজার Application (যেমন Mozilla Firefox) –টিতে Right ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে ইন্টারনেট ব্রাউজার Application-টির প্রসেস দেখাবে।

উক্ত Process এর উপরে Right Click করে ‘Set Priority’ থেকে ‘High’ সিলেক্ট করে দিন।

৯) এবংনং –এ বর্নিত কাজ প্রত্যেক বার Application চালু করার পরে করতে হবে।

কেননা Application বন্ধ করলে উক্ত সেটিংস পরিবর্তন হয়ে যায়।

এছাড়া অতিরিক্ত গতির আশায় Priority রিয়েল টাইমে দিবেন না। এতে করে আপনার কম্পিউটারে প্রসেসরের উপরে অতিরিক্ত চাপের সৃষ্টি হয় এবং কিছু সময় পরে আপনার কম্পিউটার রিষ্টার্ট নিতে পারে।

১০) এখন পূনরায় প্রথম পদ্ধতি অনুসরন করে দেখুন যে আপনার কম্পিউটারের গতি পূর্বাপেক্ষা বেড়েছে কি’না।

এখন এতটুকুই। পোষ্টটি ভালো লাগলে/মন্দ লাগলে/সমস্যা থাকলে জানাবেন। ভালো লাগলে অনুপ্রেরনা দিতে ভুলবেন না।

সকলে ভালো থাকবেন এই কামনায় আজকের মত আল্লাহ্হাফেয।

 

Advertisement:
পোষ্টটি লিখেছেন: Turjo, Bangladesh.

এই ব্লগে 22 টি পোষ্ট লিখেছেন .

I want to know everything surround me. পৃথিবীতে জন্মাবার মূহুর্ত থেকে মানুষ, এক অঘোষিত রেসের সম্মূখীন হয়। টিকে থাকার স্বার্থে, স্বপ্নীল ভবিষ্যতের প্রত্যাশায় সকলে- এই রেসে প্রাণপনে ঝাপিয়ে পড়ে বা পড়তে বাধ্য হয়। শিক্ষা তথা জ্ঞান অর্জন তখন হয়ে পড়ে রেস জেতার হাতিয়ার। আমিও এর ব্যাতিক্রম নই। শিক্ষা জীবনের এই পর্যায়ে এসে কিছু সময় পেয়েছি চিন্তা করার। আমি চাইনা, আমার প্রোফাইল দেখে সকলে আমাকে চিনুক। চাই আমার কাজে, আমার লেখার মাধ্যমে আমি পরিচিতো হই। জানিনা কতোটুকু পেরেছি বা পারবো- তবে আমার জন্য প্রার্থনা করবেন, জীবনের এই রেসের মধ্যথেকে কিছু সময় যেনো অন্যকারোর উপকারে আসতে পারি। মনে একটিই সান্তনা থাকবে- আমার এই সময়গুলো একেবারে বিফলে যায়নি।- © তুর্য।

আসুন সবাইকে জানাইঃFacebook17Google+0Twitter0EmailDiggLinkedIn0Pinterest0Reddit0StumbleUpon0

ফেসবুক থেকে মন্তব্যঃ

এই পোস্টে ২৫টি মন্তব্য রয়েছেঃ

  1. 17

    [...] তার আগেরপোস্ট দুটি (➨click পর্যায় ১) এবং (➨click পর্যায় ২) পড়ে এসে আমার সাথে যোগ দান করতে [...]

  2. 16

    ইন্টারনেটের যে কোন এন্টিভাইরাস না ব্যবহার করতে চাইলে এটি দেখতে পারেন http://www.pchelplinebd.com/?p=18717

  3. 15
    ABS HASAN9 বলেছেন:

    আমার নেটর ডাউন স্পীড তো বাড়ে না ভাই ।

  4. 14
  5. 13

    নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।

  6. 12
  7. 11
    Turjo, Bangladesh বলেছেন:

    Golam Mahmud Rafi, I’m also but what to do?
    তবে আপনি দেখেছেন কি’না জানিনা, আমি দেখলাম যে সাইটের ডান দিকে “PTC বিষয়ে লেখা নিষিদ্ধ” এমন একটি লাইন show করছে।
    Anyway, চেষ্টা করছি Continue করতে।
    আর, সাম্প্রতিক সেই বিষয় নিয়ে নিয়মিত পাঠকদের উদ্দেশ্যে একটি লেখা লিখেছিলাম সেই সময়ে। সময় থাকলে পড়ে আসতে পারেন।
    Link :
    পিসিহেল্পলাইনবিডি – আমার নিয়মিতো পাঠকদের উদ্দেশ্যে…

    – Turjo

  8. 10
    Turjo, Bangladesh বলেছেন:

    Shoykot Bhaisab, আমি আপাতত পিসি নিয়ে যে সিরিজটি শুরু করেছিলাম- সেটির শুভ সমাপ্তি অর্থাৎ happy ending করতে পারবো কি’না, সেই বিষয়েই নিশ্চিত নই। তাই ফোনের ক্ষেত্রে সম্ভাব্য কৌশলগুলি নিয়ে- আপাতত কিছু লিখতে চাচ্ছি না।
    ধন্যবাদ আপনাকে- আপনার প্রশ্নের জন্য।

    পূনশ্চঃ সিরিজের প্রথম লেখার থেকে কিছু বিষয় follow করলে আপনি ব্রাউজিংয়ে অতিরিক্ত গতি পেতে পারেন। Such as, Turn off your image loading option from your browser settings.

  9. 9
  10. 8
  11. 7
  12. 6
  13. 5
  14. 4
  15. 3
    • 3.1
      Turjo, Bangladesh বলেছেন:

      ধন্যবাদ।
      আসলে এই লেখাটি এই সাইটে পূর্বেই প্রকাশিতো হয়েছিলো। তবে সাম্প্রতিক কিছু ঘটনার কারনে বহু লেখা হারিয়ে গেছে যার মধ্যে এটি ছিলো একটি।
      তবে আপনাদের অনুপ্রেরণাতে আমি ধীরে ধীরে নতুন লেখার পাশাপাশি আমার পূরাতন লেখাগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনাদের কিছু উপকারে আসে- এই আশায়।
      আরো বিস্তারিতো জানতে হলে আমার প্রোফাইলে ঘুরে আসুন।
      Link; http://www.pchelplinebd.com/?author=1565
      আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সাথে থাকবার জন্য।
      :) {আনন্দময় অনুভূতির হাসি}

  16. 2
  17. 1

    [...] ➨☀ কিভাবে বুঝবেন আপনার নেটওয়্যার্কের গতি সত্যিকার অর্থেই বেড়েছে ? ফেব্রুয়ারি 7, 2012 লিখেছেনঃ Turjo, Bangladeshপোস্টটি দেখেছেনঃ 50825 জন➔ How You Can Test Your Internet Speed On Your PCবিঃদ্রঃ এই সিরিজের পূর্ববর্তী পোষ্ট পড়তে এখানে Click করুন। [...]

মন্তব্য করুন