আপনাদের জন্য নিয়ে এলাম আর একটি রিকভারি সফট। যার নাম Pandora Recovery সফটওয়্যার। আমাদের প্রতিদিন কাজের মাঝে ভুলের কারনে কম্পিউটার কিংবা মেমোরি/ পেনড্রাইভ থেকে অনেক প্রয়োজনীয় ডাটা ডিলেট হয়ে যায়, যা রিসাইকেল বিনে না থাকলে পড়ে যেতে হয় মহা বিপদে। এই বিপদ থেকে অনেকটা উদ্ধার করবে Pandora Recovery সফটওয়্যার। মাত্র ৩.২৭ মেগাবাইটের সফট। একেবারে ফ্রী। কোন সিরিয়াল বা ক্র্যাকের প্রয়োজন নেই। এটি খুব দ্রুত আপনার ড্রাইভ, মেমোরি বা পেন ড্রাইভ কে স্ক্যান করে ফিরিয়ে দেবে হারানো ডাটা। কিভাবে এটি কাজ করে দেখে নেয়া যাক। ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে Pandora Recovery ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন।
এখানে রিসাইকেল বিনে কিছু না পেলে No, I did not find my files এ টিক চিহ্ন দিয়ে Next করুন। তাহলে নিচের চিত্রের মত পাবেন।
এবার যে ড্রাইভ টি স্ক্যান করতে চান তা সিলেক্ট করে Next করুন। নিচের চিত্রের মত পাবেন।
এবারে উপরের চিত্র অনুযায়ী সিলেক্ট করে Next করুন। আপনি যে ড্রাইভটির হারানো ফাইল ডাটা খুজছেন তা দেখা যাবে নিচের চিত্রের মত।
এবার আপনি যে ফাইল বা ডাটাটি রিকভার করতে চান তাতে সিলেক্ট করে রিকভার করুন অন্য কোথাও। রিকভার করার জন্য আপনাকে যা করতে হবে- আপনি যে ফাইলটি রিকভার করতে চান তা সিলেক্ট করলে মেনু বারে রিকভার করার অপশন আসবে তাতে ক্লিক করুন, দেখুন একটি নতুন উইন্ডো আসবে তাতে আপনি রিকভার করা ফাইলটি কোথায় রাখবেন তা সিলেক্ট করুন এবং Recover Now এ ক্লিক দিন কিছুক্ষনের মধ্যেই দেখবেন ফাইলটি রিকভার হয়ে গেছে। উপরোক্ত পদ্ধতি ছাড়াও আর একটি উপায়ে ফাইল রিকভার করার সিস্টেম আছে, চলুন সেটি দেখি। সবার উপরে যে চিত্রটি রয়েছে তাতে Exit Wizard ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি Browse, Search ও Surface Scan অপশন পাবেন। Surface Scan অপশন এর বিশেষত্ব হচ্ছে আপনি ইচ্ছে করলে আলাদা আলাদা ভাবে স্ক্যান করে রিকভার করতে পারেন। যেমন- ইমেজ,জিপ,অফিস ডকুমেন্ট,মিউজিক ও পিডিএফ ফাইল। প্রতিটি আলাদা ভাবে সিলেক্ট করে স্ক্যান করে রিকভার করতে পারেন।
রিকভার সফট নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি বেশী উচ্চাশা দিয়ে বলবো না। আমি শুধু এইটুকুই বলবো আপনার কম্পিউটারের ড্রাইভ, মেমোরি অথবা পেন ড্রাইভ থেকে ফাইল কোন কারনে মুছে গেলে এই সফট দিয়ে রিকভার করার চেষ্টা করুন কাংখিত ফলাফল পাওয়া যাবে। দেরী না করে প্রয়োজনীয় সফটওয়্যারের তালিকায় Pandora Recovery কে রাখুন এবং প্রয়োজনে একে ব্যবহার করুন।
ডাউনলোড লিংক- এখানে ক্লিক করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৩.১১.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Nice post
ধন্যবাদ তাজুল ভাই
thank u so much for such a beautiful software……….
আমাদের সাথে থাকবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ নাসির ভাই।
ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আগ্রহী লেখকদের আমার ব্লগ টেকনোট্রিক বিডি তে লেখক হিসেবে আমন্ত্রন রইল । টেকনোট্রিক বিডি ব্লগে অনেক ভিজিটর আসে ।
http://technotrickbd.blogspot.com
Thanks for nice post.
ধন্যবাদ সিহাব সুমন ভাই
vai ami joto gola software download korte cai.sovgola PDF
file name download hoi.plz help me.
আপনি পিসিতে উইন রার সফট টি ইন্সটল করুন।
http://www.bdcampusnews.com এখানে পাবেন বাঙলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সহ যেকোন ক্যাম্পাসের খবর( দু:খিত এটা লেখার জন্য)
vai, amar memory card pc tay dhukailay memory format chay, akhon ami jodi memory format dai, taholay ami ki amar data gula recovary kortay parbo?
ট্রাই করে দেখুন
আমি জানতে চাচ্ছি যে, File যদি Shift+Delete করে দেয়া হয়, তা ফেরত আনা যাবে কি, Soft মাধ্যমে।
পাওয়া যেতে পারে।
ভাই, ফাইল রিকাভারের কি এরকম কোন নিয়ম-কানুন আছে যে, অনেকদিন আগের মুছে যাওয়া ফাইল রিকাভার করে না অথবা কোন ড্রাইভ থেকে কোন কিছু ডিলিট করে ফেললে ঐ ড্রাইভে অন্য কোন ফাইল আনা-নেয়া করলে আর ঐ ড্রাইভ থেকে আগের ডিলিট হওয়া ডাটা রিকাভার করা যায় না? আমি আপনার দেয়া সফটওয়্যারটা ইন্সটল করলাম। তারপর দেখতে পাচ্ছি যে, অল্প কয়েকদিন আগের ডিলিট হওয়া ফাইল ঠিকই রিকাভার হচ্ছে এবং রিকাভারের পরে ডাটাও পড়া যাচ্ছে। কিন্তু, অনেক আগের কোন ফাইল রিকাভার হলেও সেখান থেকে ডাটা পড়া যাচ্ছে না(যেমন ইমেজ হলে ওপেন করলে কোন ছবি দেখায় না, ভিডিও ফাইল হলে ওপেন হয় না, টেক্সট ফাইল হলে ওপেন হয়ে কি সব হাবিজাবি কোড দেখায়! অর্থাৎ ফাইলগুলো নষ্ট হয়ে গেছে)। এজন্যই প্রশ্নটি করলাম। আর সফটওয়্যারের জন্য ধন্যবাদ।
আপনি ঠিকই বলেছেন।
আমার পিসিতে নতুন পার্টিশন দেয়া হয়েছে.আমি কি আমার ফাইল গুলো পাবো ?
মনে হয় না।
অসংখ্য ধন্যবাদ জাকির হোসেন ভাই।
ধন্যবাদ হাসান আল মাহমুদ ভাই।
Thanx Zakir bai
ধন্যবাদ আলী হায়দার ভাই।
THANKS BHAI FOR YOUR POST
ধন্যবাদ সুরজিত দাদা।
Very very thanks
ধন্যবাদ পারভেজ ভাই।
ওহ জাকির ভাই many many thanks. আমার কাছে ছিল কিন্তু রেজিস্ট্যাশন কি ছিল না।
thanks jakir vai thanks.
ধন্যবাদ আলামিন ভাই।