টাকা গুলো গুনে রাখুন!!!!!!!!!
সবাইকে শুভেচ্ছা এবং ভালবাসা রইল। আশাকরি সবাই ভাল আছেন। উপরের শিরোনাম দেখেই বুঝা যাচ্ছে যে, আমি এই পোস্টে আপনাদেরকে একটি সুন্দর পি এ গিফট করবো। তো আসুন আগে একটু জেনে নেই যে, আমার দেয়া এই পি এ কি কাজ করতে পারবে।
আমার এই পি এ আপনার সমস্ত টাকা পয়সার হিসেব রাখতে পারবে। যেমন ধরেন আপনি যদি চাকুরীজীবি হন তাহলে আপনার প্রতি মাসের কত বেতন পান, কোন খাতে কত ব্যয় করলেন, কত টাকা খরচ হল, কত টাকা বাকি আছে… ইত্যাদি। আর যদি বেকার অথবা ছাত্র মানুষ হন তাহলে তো আপনার খুব দরকার এই পি এ।
তাহলে এই নিন আমার দেয়া পি এ আর তা হল Personal Money Manager.
এটি একটি জাভা সফটওয়ার। তাই যেকোন জাভা সাপোর্টেড মোবাইল সেটে ইন্সটল হবে।
ইন্সটল দেবার পর সফটওয়ারটি ওপেন করুন।
Ok করার পর option এ ক্লিক করুন।
Insert এ ক্লিক করুন। এখন আসবে insert amount. যেখানে আপনার বর্তমানে কত টাকা হাতে আছে(বা বেতন যা পেয়েছেন) তা লিখুন। অবশ্যই এমাউন্ট টি পজেটিভ করে দিবেন। এর পর ওকে দিন। new তে ক্লিক করুন। লিখুন total balance (নেট পেমেন্ট) আপনার খুশি মত। তারপর ওকে দিন। নিচের মত একটা ঘর আসবে।
Amount : 10000
Date: today’s date
Categ: Net payment
Note:
[Save]
সেভ এ ক্লিক করুন।
ব্যস। এরপর আপনি যা খরচ করবেন তা উপরের মত লিখবেন। আপনার মোবাইল তা অটো হিসেব করে রাখবে। আপনার জমা টাকা বা কোথাও হতে টাকা পেলে তা + সাইন এবং যত রকমের খরচ হবে তা – সাইন দিয়ে টাকার পরিমান লিখবেন, সেভ করবেন। আপনাকে এটি জানিয়ে দিবে যে আপনার কাছে আর কত টাকা অবশিষ্ট আছে।
এর অপশনে আপনি আরও একটি সুন্দর জিনিষ পাবেন। আর তা হল Statistics. আর এই টা খুব ভালো বুঝবেন যদি আপনার খরচের ক্যাটাগরি একই হয়। তাহলে বুঝতে সুবিধা হবে যে আপনি কোন কোন খাতে মোট কত খরচ করেছেন।
এই লিংকে ক্লিক করে ডাউলোড করুন। এবং ইনজয় করুন। সাইজ মাত্র ৫৬.৫২ কিলোবাইট।
আশাকরি আপনাদের সময়টা আমি নস্ট করলাম না। ধন্যবাদ
Advertisement:
































ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
Nice post thank u.
nice post thanks for share with us
pa ta darun hoichhe nasir vai