নোটিশ বোর্ড

২০ই জুন, ২০১৩

ইদানিং অনেক এন্টি-ভাইরাস সফটওয়্যার আমাদের সাইটে Malware ডিটেক্ট করছে। এই বিষয়ে আমরা অবগত, আর এটি কোন ক্ষতিকর Malware নয়। মুলতঃ সাইটে একটি API ইন্সটল করার কারণে এমন দেখাচ্ছে। যখন এই API থেকে কোন লিঙ্ক অপ্টিমাইজ করে রিডাইরেক্ট করছে তখন এন্টি-ভাইরাস একে Malware হিসেবে ধরছে। আমরা ডেভেলপারের সাথে এই ব্যাপারে যোগাযোগ করেছি। আশা করি খুব শীগ্রই এর সমাধান হবে।

১৭ই জুন, ২০১৩

ইদানিং কিছু লেখকদের লক্ষ্য করা যাচ্ছে পুরস্কার পবার লক্ষে যাচ্ছেতাই পোস্ট করছেন? আবার অনেককে দেখা যাচ্ছে রেফারাল দিয়ে ও ভুয়া পিটিসি ইত্যাদি নিয়ে পোস্ট দিচ্ছেন।
কাজেই, পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য এমনভাবে পোস্ট করলে ভবিষ্যতে আপনার পোস্ট পুরষ্কারের জন্য গণ্য হবে না…
আর যারা রেফারাল দিয়ে পোস্ট করছেন, তাদের একাউন্ট বাতিল করা হবে কোন ওয়ার্নিং ছাড়া।

আজ ezaz4 এবং তার আইপি থেকে ওপেন করা সবগুলো আইডি ব্যান করা হল, সাইটে Malicious Script আপলোড করার জন্য।

১৫ই মে, ২০১৩

“সোমিত্র হালদার” নামে এক অথর্বকে ব্লগ থেকে ব্যান করা হল ব্লগের নীতিমালা ভঙ্গের জন্য। পিসি হেল্পলাইন বিডি সব সময় অন্য ধর্মকে সম্মান করে, কাজেই ধর্ম, বর্ণ, জাতি, রাজনীতি নিয়ে যে মতবিতর্কে জড়াবে অথবা, এই নিয়ে পোস্ট অথবা, মন্তব্য করবে, তাকে কোন ওয়ার্নিং ছাড়া ব্যান করা হবে।

১০ই জানুয়ারী, ২০১৩

ব্লগে যারা নতুন লিখছেন এবং কিছু পুরনো লেখক নতুনভাবে লিখছেন, আপনারা নীতিমালা এবং এই নোটিশ বোর্ড পড়ে নিন আপনাদের সুবিধার জন্য। অনেককেই দেখা যাচ্ছে নীতিমালা বহির্ভূত পোস্ট করছেন আর পুরনো পোস্ট পাব্লিশ করছেন নিজেদের ব্লগের প্রচারণার জন্য।

শর্ট-লিঙ্ক (অর্থাৎ যে সকল লিঙ্ক এফিলিয়েটেড) সম্পূর্ণ নিষিদ্ধ। মিডিয়াফায়ার, যিদ্দু, অথবা, এই ধরণের লিঙ্ক দিন যাতে পাঠক সহজেই ফাইল ডাউনলোড করে নিতে পারে।

নীতিমালা বহির্ভূত পোস্ট করতে বিরত থাকুন, মডারেটর দেখা মাত্র এই ধরণের পোস্ট মুছে দিবে।

১লা ডিসেম্বর, ২০১২

ব্লগে সব ধরনের adf.ly এবং এই ধরণের লিঙ্ক যা শুধু অর্থ  উপার্জনের জন্য ব্যাবহার করা হয়, তা ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হল। এই লিঙ্ক পাব্লিশকারীদের পোস্ট বাজেয়াপ্ত এবং ব্যান করা হবে কোন ওয়ার্নিং ছাড়া। আগের সকল লিঙ্কগুলো মোডারেটররা আপডেট করবেন।

২৩ই নভেম্বর, ২০১২

পিসি হেল্পলাইন বিডিতে লেখকের অনুমতি ছাড়া কোন পোস্ট কপি হয়েছে তা দেখতে পেলে নিচের ছবি অনুযায়ী “রিপোর্ট করব” ক্লিক করে আসল URL অথবা, যে সাইট থেকে কপি করেছেন তার URL  উল্লেখ করে রিপোর্ট করুন. Source required for verification. Some posts do have source mentioned. So, do not bother to report against them.

১৫ই অগাস্ট,২০১২

ভিসিটরদের সুবিধার জন্য পিসি হেল্পলাইন বিডি টীম ‘আর্কাইভ এবং  “মোবাইল ভার্সন।” নামে ২-টি মেনু যুক্ত করেছে। এতে, তারিখ অনুযায়ী সবগুলো পোস্ট এক সাথে দেখতে পারবেন। এবং, মোবাইল ব্যাবহার করেন যারা তারাও উপকৃত হবেন কম কিলোবাইট খরচ করে সাইট ভিসিট করতে।

১৪ই অগাস্ট, ২০১২

ব্লগে যারা নিয়মিত পোস্ট করছেন, তারা দয়া করে বিভাগ অনুযায়ী পোস্ট করলে ভাল হবে। একাধিক বিভাগ সিলেক্ট করলে সাধারন ব্যাবহারকারীগণ বিভাগ অনুযায়ী তাদের পোস্ট পেতে একটু সমস্যার সম্মুখীন হন। কাজেই, সবাইকে অনুরোধ করা হচ্ছে একটি বিভাগ সিলেক্ট করে পোস্ট করুন।

৩১ই জুলাই, ২০১২

ব্লগে কিছু নিয়ম থাকা সত্ত্বেও অনেককেই দেখা যাচ্ছে নীতিমালা বহির্ভূত পোস্ট করছেন, এবং ৫ থেকে ১০ লাইন লিখেই পোস্ট  করে দিচ্ছেন। এতে ব্লগের লেখার যে মাণ তা বহাল থাকছে না। কাজেই এই ধরনের লেখা দেখা গেলে পিসি হেল্পলাইন বিডি টীম মুছে ফেলবে, এবং লেখককে লেখার অনুমতি থেকে অব্যাহতি দেয়া হবে।

১৭ই জুলাই, ২০১২

অনেককেই দেখা যাচ্ছে ব্লগের পোস্টে মন্তব্য রাখছেন কাউকে হেয় করে। কাজেই, এই ধরনের মন্তব্যকারীকে (নীতিমালা বিরোধী) আইপিসহ ব্যান করা হবে। আর ব্লাক লিস্ট করা হবে।  মন্তব্যকারী-লেখক একে অপরের সাথে ভদ্র আচরণ করুণ।

৮ই জুন, ২০১২

ইদানিং অনেকেই প্রশ্ন করছেন আমার পোস্ট কেন মুছে ফেলা হলো, পোস্টে কি সমস্যা ছিল ইত্যাদি. কাজেই, তাদেরকে অনুরোধ করব আপনারা নীতিমালা পড়ে নিন পোস্ট করার আগে. এতে করে আপনার কষ্টে লেখা পোস্ট মুছে ফেলা হবে না. আমরা চাই না কোন লেখকের পোস্ট সরাসরি মুছে ফেলতে, কিন্তু অনেকেই বারবার বলা স্বত্তেও একইভাবে পোস্ট করে যাচ্ছেন… এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি.

৩১ই মে, ২০১২

“৬. শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে কো লীংক দেয়া যাবে না।বিজ্ঞাপন অথবা এফিলিয়েট জাতীয় ads ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না।” নীতিমালাতে স্পষ্টভাবে বলা সত্ত্বেও অনেকেই শর্ট-লিঙ্ক শেয়ার করছেন। কাজেই, এই ধরণের পোস্ট যারা করছেন, তাদের অনুরোধ করব আর যেন না করেন। এই নোটিশ পাবলিশ সময় থেকে ভবিষ্যতে এই ধরণের পোস্ট দেখা গেলে পোস্ট মুছে ফেলা হবে এবং লিঙ্ক পরিবর্তন করে দেয়া হবে। আর কোন পোস্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্ট হলে লেখকের লেখা মর্যাদা কেড়ে নেয়া হবে। আশা করছি, এই বিষয়ে সবাই সতর্ক হবেন এবং আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ

২০ই মে, ২০১২ 

ইদানিং লক্ষ করা যাচ্ছে, অনেকেই তারিখ পরিবর্তন করে একই পোস্ট বারবার পাবলিশ করছেন, এই ধরণের পোস্ট দেখা গেলে তা মুছে ফেলা হবে। এবং, লেখকের লেখার অনুমতি কেড়ে নেয়া হবে।

১৮ই মে, ২০১২ 

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেকেই কপি-পেস্ট করে পোস্ট করছেন পিসি হেল্পলাইন বিডিতে। এই ধরনের পোস্ট এবং লেখককে কোন ওয়ার্নিং ছাড়া ব্যান করা হবে। এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করব।

১৬ই মে, ২০১২ 

পরিস্কার-পরিছন্নভাবে প্রিন্ট করার জন্য পিসি হেল্পলাইন বিডি সাইটে “প্রিন্ট করবেন” অপশন যুক্ত করা হয়েছে, এতে আপনার পোস্টটি আপনি প্রিন্ট করে সংগ্রহে রাখতে পারবেন কোন ঝামেলা ছাড়া। এমনকি পিডিএফ ভার্সন করে রাখতে পারবেন সম্পূর্ণ বাংলায়।
যেমনঃ http://www.pchelplinebd.com/?p=20800&print=1  

১২ই মে, ২০১২ 

সব ধরণের পিটিসি সাইট নিষিদ্ধ ঘোষণা করা হল। কোন পোস্ট হলে, লেখককে ব্যান এবং পোস্ট মুছে ফেলা হবে।

১০ই মে, ২০১২ 

ব্লগের পোস্ট মানসম্মত রাখার জন্য কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। যা লেখকদের সঠিকভাবে পোস্ট করতে সহযোগিতা করবে। যেমনঃ বিভাগ ৩-এর অধিক হতে পারবে না, পোস্টে অবশ্যই থাম্বনেইল থাকতে হবে, পোস্ট অন্তত ১০০ শব্দের হতে হবে, ইত্যাদি।

উদাহরনঃ 

সঠিকভাবে করা পোষ্টঃ

পোস্ট করা ঠিক হয়নিঃ

পোস্ট মানসম্মত না হলে সেভ না হয়ে ড্রাফট হিসেবে থেকে যাবে। আর ড্রাফট পোস্ট ১ সপ্তাহের বেশী জমা থাকলে তা মুছে যাবে। কাজেই, এই বিষয়ে লেখকদের সহযোগিতা আশা করব।


 




০.৪০৬ সেকেন্ড লেগেছে পেজটি লোড হতে